তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বাঁচিয়েছিলেন দুনিয়াকে, ব্রাত্য হয়েই মৃত্যু এই কমান্ডারের

শেষদিনে এতটুকু সম্মান পাননি...

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০১৭, ০৭:০৮

options
link
তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বাঁচিয়েছিলেন দুনিয়াকে, ব্রাত্য হয়েই মৃত্যু এই কমান্ডারের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় বিশ্বযুদ্ধটা হয়ত লেগেই যেত, যদি  তিনি না থাকতেন। হতে পারত আরও একটি হিরোশিমা-নাগাসাকির ঘটনা।পরমাণু যুদ্ধে ধ্বংস হয়ে যেতে পারত আমেরিকা আর রাশিয়ার মতো দু’টি বিশাল দেশ। প্রবল ক্ষতি হত গোটা পৃথিবীর। ঘটনার তারিখ আজ থেকে ৩৪ বছর আগে। যদিও শেষ পর্যন্ত যে কিছুই হয়নি, তার কারণ স্তানিসলাভ পেত্রোভ। ১৯৮৩ সালের সেপ্টেম্বরের এক রাতে সোভিয়েত সেনাবাহিনীর এই কর্তব্যরত অফিসার নিজের সিদ্ধান্তে অবিচল ছিলেন বলেই রক্ষা পান দু’দেশের অজস্র মানুষ। এরপর বহু পুরস্কার ও সম্মান পেলেও জীবনের শেষদিনে পেত্রোভ পেলেন না এতটুকু শ্রদ্ধা। একখানা স্যালুটও জানাল না কেউ।

Advertisement

[ফের প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো, নিহত অন্তত ১৩৯]

নিজেকেই কখনই হিরো ভাবেননি তিনি। তবুও তাঁর অনন্য কীর্তি জানার পর জনপ্রিয় হয়েছিলেন গোটা বিশ্বে। সবাই তাঁকে চিনত ‘দ্য ম্যান হু সেভড দ্য ওয়ার্ল্ড’ নামে। এমনকী তাঁকে নিয়ে তৈরি হয়েছিল তথ্যচিত্রও। অথচ মারা গেলেন প্রায় নিঃশব্দে। রাশিয়া আর আমেরিকার এক সময়ের ‘রিয়েল লাইফ হিরো’র মৃতুর খবর যখন দু’দেশের কাগজের শিরোনাম দখল করল, ততদিনে তাঁর মৃত্যুর চার মাস কেটে গিয়েছে। জানা গিয়েছে, গত ১৯ মে মস্কোর বাইরে একটি ছোট্ট শহরে প্রয়াত হন স্তানিসলাভ পেত্রোভ। পেত্রোভের এক জার্মান বন্ধুর লেখা ব্লগে প্রকাশ্যে আসে সেই খবর। পরে পেত্রোভের পুত্র নিশ্চিত করেন খবরটি। তার পরেই পেত্রোভকে শেষজীবনে শ্রদ্ধা জানাতে না পারার আক্ষেপ ঝরে পড়ল সংবাদমাধ্যমগুলিতে।

Advertisement

কেন এই আক্ষেপ?  কী হয়েছিল ৩৪ বছর আগের সেপ্টেম্বরের সেই রাতে?

Advertisement

আমেরিকা রাশিয়া তখন যুযুধান দুই পক্ষ। দু’দেশের মধ্যে চলছে ঠান্ডা যুদ্ধ। প্রতিমুহূর্তে বিপক্ষের পদক্ষেপে নজর রাখছে দুই দেশ। উপগ্রহ মারফত আসছে খবর। এমনই একসময় খবর আসে আমেরিকা অন্তর্দেশীয় পরমাণু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। বেজে ওঠে অ্যালার্ম। সেদিন দায়িত্বে ছিলেন পেত্রোভ। বিষয়টি কমান্ডারদের জানালেই আমেরিকার উদ্দেশে পালটা পরমাণু হামলা চালাত রাশিয়া। শুরু হয়ে যেত পরমাণু যুদ্ধ। কিন্তু, পেত্রোভ সম্পূর্ণ ঝুঁকি নিয়ে বলেন, অ্যালার্মটি ঠিক নয়। ভুল করে বেজেছে। ফলে পালটা আক্রমণ না করে অপেক্ষা করেন কমান্ডাররা। ফের বাজে অ্যালার্ম। এবারের সংকেত বলছিল, একটা নয় অনেকগুলি ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে রাশিয়ার দিকে। কিন্তু, ওই অ্যালার্মকেও ভুল বলে কমান্ডারদের পদক্ষেপ করতে বারণ করেন পেত্রোভ। এতখানি ঝুঁকি নেওয়ার জন্য তাঁকে নানা বিরূপ মন্তব্য সহ্য করতে হয়। কিন্তু, শেষপর্যন্ত প্রমাণ হয়, ভুলই ছিল ওই অ্যালার্মগুলি। ফলে ভয়াবহ ধ্বংসের হাত থেকে বেঁচে যায় দুই দেশ। বলা ভাল, গোটা পৃথিবী।

[৯ মাসের বাচ্চাকে বাড়িতে রেখে পার্টিতে মত্ত মা, কী পরিণতি হল জানেন?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.