সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা রাস্তায় হেঁটে চলেছেন এক মহিলা৷ তাঁর শরীরে আটকানো এক অদ্ভুত বাক্স৷ পথচারীরা তা দেখে চমকেছিলেন ঠিকই, তবে আরও চমক বাকি ছিল মহিলার আবেদনে৷ কী আবেদন? সকলকে ডেকে ডেকে ওই মহিলা বলছিলেন, বাক্সের ভিতর হাত ঢুকিয়ে যেন সকলে তাঁর শরীর ছুঁয়ে দেখেন৷
কেন এরকম আজব আবেদন মহিলার?
আসলে নারী শরীর মানেই ভোগ্যবস্তু নয়-এই বার্তাই বিশ্ববাসীকে দিতে চেয়েছিলেন মাইলো মঁয়ের৷ কিন্তু বার্তা দিতে গিয়ে শ্রীঘরে ঠাঁই হল সুইডেনের যুবতীর৷ কারণ বার্তা দেওয়ার এই অদ্ভুত পন্থা৷ তিনি এর নাম দিয়েছিলেন ‘মিরর বক্স শো’৷ কী এই ‘মিরর বক্স শো’? নিজের দেহে একটি বাক্স পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন মাইলো৷ যার চারিদিকে আয়না লাগানো এবং সামনে একটি লাল পর্দা৷ এটির ভিতরে হাত ঢুকিয়ে তাঁর গোপনাঙ্গে হাত দিতে পারবেন পথচলতি মানুষ৷ কখনও ঊর্ধ্বাঙ্গে তো কখনও নিম্নাঙ্গে৷ এই ‘মিরর বক্স’ পরেই ঘুরে বেড়াচ্ছিলেন মাইলো৷ নারী শরীর নিয়ে মানুষের চিন্তাধারা পরিবর্তন করতেই এই উদ্যোগ বলে দাবি তাঁর৷
এর আগে আমস্টারডামে শো করেছিলেন মাইলো, কিন্তু সেখানে তাঁকে কোনও সমস্যায় পড়তে হয়নি৷ লন্ডনের ট্রাফালগার স্কোয়্যারে রোড শো করতে গিয়েই বাধে বিপত্তি৷ পুলিশ গ্রেফতার করে তাঁকে৷ তবে, গ্রেফতারির পরও দমেনি মাইলোর উৎসাহ৷ তাঁর কথায়, এটা একটা ঝুঁকিপূর্ণ পদক্ষেপ৷ আর দুনিয়ার ভাবনাচিন্তা পাল্টাতে এই ঝুঁকি তাঁকে নিতেই হবে৷

সর্বশেষ খবর
-
নথি দিচ্ছিলেন না স্বামী, অন্নপূর্ণার ফর্ম নিয়ে অশান্তি! স্ত্রীকে খুন করে আত্মঘাতী ব্যক্তি
-
পেনাল্টি বক্সের সামনে অর্ধগোলাকৃতি জায়গা, কী কাজ ‘ডি বক্সে’র? বিশ্বকাপের মাঝে জানুন খুঁটিনাটি
-
যুদ্ধের জেরে জ্বালানি তেলের সংকটে খোদ রাশিয়া! ‘পরিস্থিতি গুরুতর’, মানলেন পুতিন
-
শান্তিপুরে স্কুলের ছাদে বোমা! স্কুল চত্বরে ‘সমাজবিরোধীদের ঠেক’, নিরাপত্তার দাবিতে সরব কর্তৃপক্ষ
-
বারো হাজারের বেতনে ২৫ লাখের ফ্ল্যাট! রাম মন্দিরের ‘চোর’ লবকুশের সম্পত্তি দেখে থ পুলিশ