কেমন হয় দেহব্যবসায়ীদের জীবন? আজব কিছু অভিজ্ঞতার কথা জানালেন পতিতা

১২০০-রও বেশি পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছেন ওই মহিলা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৩:৪৭

options
link
কেমন হয় দেহব্যবসায়ীদের জীবন? আজব কিছু অভিজ্ঞতার কথা জানালেন পতিতা
প্রতীকী ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যেক পেশার নিজস্ব গুণাগুণ রয়েছে। তবে বিশ্বের এমন কিছু পেশাও রয়েছে, যা নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। এমনই এক পেশা দেহের ব্যবসা। এ পেশা নিয়ে প্রকাশ্যে হয়তো অনেকেই বিরক্তি প্রকাশ করে থাকেন, কিন্তু অনেকেই আবার এ সম্পর্কে জানতে ভীষণই আগ্রহী। কেমন হয় দেহব্যবসায়ীদের জীবন? কোন কোন অভিজ্ঞতার সাক্ষী হতে হয় তাঁদের? এ প্রশ্নই করা হয়েছিল অস্ট্রেলিয়ার এক দেহব্যবসায়ীকে। কারণ নিজের পেশাগত জীবনে ১২০০-রও বেশি পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছেন তিনি।

Advertisement

[এই তিনটি কারণে অন্যের সঙ্গে ডেটিংয়ে যাওয়ার আগে নিজেকে চিনে নিন]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই এই কাজ করছেন মহিলা। নিজের জীবনে বহু অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন তিনি। এর মধ্যে থেকেই কিছু এমন অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা আজও তাঁর মনে রয়ে গিয়েছে। তিনি জানান, এক ব্যক্তি তাঁকে নিয়মিত টাকা দিতেন কেবল সঙ্গে হাঁটার জন্য ও একটি ঘোরানো সিঁড়ি বেয়ে নামার জন্য। এমন এক খদ্দের ছিলেন যিনি তাঁকে কেবল নগ্ন হয়ে বসে থাকার জন্য পারিশ্রমিক দিতেন। তারপর নিজেই হস্তমৈথুন করতেন।

Advertisement

[ইমরান লম্পট ও অসৎ, চাঞ্চল্যকর অভিযোগ দ্বিতীয় স্ত্রী রেহাম খানের]

মহিলা জানান, অনেকেই নিজের বিবাহিত জীবনে সুখ না পেয়ে তাঁর কাছে আসতেন। কিন্তু এক ব্যক্তি এমন ছিলেন যিনি স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে সঙ্গমে লিপ্ত হতেন। আর ভাবতেন স্ত্রী কিছুই বুঝতে পারবে না। কিন্তু এমনটা যে নয় তা ওই ব্যক্তি ভবিষ্যতেই টের পেয়ে গিয়েছিলেন। টাকার জন্য দেহব্যবসার পেশায় এসেছিলেন ঠিকই, তবে মানুষের শরীরের একটা ন্যূনতম সুখের চাহিদা থাকে। তা এই মহিলার ক্ষেত্রেও ছিল। মাঝেমধ্যে এমন খদ্দের আসত, যাঁরা ভীষণ অপরিষ্কার। এঁদের মুখেও আবার বাজে গন্ধ থাকত। প্রথম প্রথম এমন খদ্দের মেনে নিলেও পরে আর এমন মানুষদের সঙ্গে ব্যবসা করতেন না তিনি।

[জানেন, সম্পর্কে বিচ্ছেদ শরীরের কী কী ক্ষতি করে?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.