সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত তুরস্ক৷ ইস্তানবুলের নাইটক্লাবে সান্তা ক্লজবেশী দুই বন্দুকবাজের হামলায় মৃত ৩৫৷ জখম ৪০৷ বর্ষবরণের উৎসব চলাকালীন শনিবার রাত ১টা ১৫ নাগাদ এই হামলা হয়৷ এই হামলাকে জঙ্গি হামলা হিসাবেই দাবি করেছে তুরস্ক ও মার্কিন প্রশাসন৷
ইস্তানবুলের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রথমে ইস্তানবুলের রেইনা নাইট ক্লাবের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মীকে গুলি করে খুন করে এক বন্দুকবাজ৷ এরপরই তারা নাইটক্লাবের ভিতরে ঢুকে এলোপাথারি গুলি চালাতে থাকে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বহুজনের৷ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হামলার সময় নিরাপত্তারক্ষীরা চেঁচিয়ে সবাইকে নাইটক্লাব থেকে বেরিয়ে যেতে বলেন৷
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ইস্তানবুলের মেয়র৷ তবে ঘটনায় হামলাকারী বন্দুকবাজদের এখনও চিহ্নিত করা যায়নি৷
সর্বশেষ খবর
-
এআই দিয়ে মোদির সঙ্গে মহিলার ছবি! ‘আরশোলা’ দীপকে, সৌরভ দাসদের নোটিস দিল্লি হাই কোর্টের
-
নেই পুজোর রোশনাই, ছোট্ট সন্তানকে হারিয়ে নাথ পরিবার শুধুই বিচারের অপেক্ষায়
-
বিদায় চেয়েছিলেন রোহিতের! দু’জনের সম্পর্ক কীরকম? গম্ভীর বললেন, ‘ও জানে আমি কীরকম…’
-
হাই কোর্টের ছাদে নমাজ পড়া হলে দুর্গাপুজো নয় কেন! মামলা উড়িয়ে প্রধান বিচারপতি বললেন, ‘এটা কোনও বিষয়ই নয়’
-
হেজবোল্লার ত্রাস ‘পেজার’ হাতে রাষ্ট্রসংঘে আস্ফালন নেতানিয়াহুর, ফাঁকা হলে ইরানকে তুলোধোনা