সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাঙা রাস্তার যন্ত্রণায় নাজেহাল অধিবাসীরা৷ কিন্তু প্রশাসনকে বলে কয়েও কোনও সুরাহা হয়নি৷ শেষমেশ এক অভিনব প্রতিবাদের রাস্তা বেছে নিলেন এক তরুণী মডেল৷ রাস্তার খানাখন্দে জমে থাকা জলে স্নান করেই সারা বিশ্বকে তিনি জানিয়ে দিলেন তাঁর শহরের রাস্তার বেহাল দশার কথা৷
রাস্তার এই ভাঙা অবস্থা বরাবরই বিপাকে ফেলে অধিবাসীদের৷ কিন্তু প্রশাসনের দরজায় হত্যে দেওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না৷ এর আগে একই ঘটনায় প্রতিবাদের এক অন্য ভাষা দেখা গিয়েছিল ভারতে৷ রাস্তার খানা-খন্দকে দেবতাজ্ঞানে পুজো করে সে ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছিল৷ সোশ্যাল মিডিয়ার দৌলতে ভিডিও ভাইরাল হওয়ায় পদক্ষেপ করতে বাধ্য হয়েছিল প্রশাসন৷
এবারের ঘটনা অবশ্য তাইল্যান্ডে৷ জানা যাচ্ছে, যে এলাকায় বাস করেন ওই তরুণী সেখানকার রাস্তা বহুদিন ধরেই বেহাল৷ কিন্তু কোনও মেরামতির পদক্ষেপ নেয়নি প্রশাসন৷ এরপরই এ চমকপ্রদ কাজ করেন তিনি৷ রাস্তার জমা জলে বসে স্নান করার ছবি তুলে তা ছড়িয়ে দেন সে দেশের সোশ্যাল মিডিয়ায়৷ আর এরপরই নড়েচড়ে বসে সে দেশের প্রশাসন৷ তরুণী ওই মডেলকে আশু রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে৷

সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে