সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখের সামনে জলজ্যান্ত এক ব্যক্তিকে ঘাড় ধরে বনের ভিতর টেনে নিয়ে গেল বাঘ৷ দিল্লি চিড়িয়াখানার সেই ভাইরাল হওয়া ভিডিওর কথা মনে পড়ে? ফের ঠিক তেমনই মর্মান্তিক দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়৷ তবে এবার দিল্লি নয়, চিনের একটি চিড়িয়াখানায় এক ব্যক্তির দেহ ছিন্নভিন্ন করে দিল ৷
(ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করে বহিষ্কৃত অ্যাটর্নি জেনারেল)
চিনের নিংবো শহরের ইয়ংগোর ওয়াইল্ডলাইফ পার্কের ঘটনা৷ স্ত্রী এবং সন্তানকে নিয়ে কাছ থেকে বন্যপ্রাণী দেখার শখ পূরণ করতে গিয়েছিলেন এক ব্যক্তি৷ কিন্তু সেখান থেকে আর ফেরা হল না তাঁর৷ পার্কের ভিতর বাঘের খাদ্যে পরিণত হলেন তিনি৷ ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তির ঘাড়ে কামড় বসিয়ে তাঁকে তুলে গিয়ে যায় বাঘটি৷ অসহায় ব্যক্তি বাঘের কবল থেকে কোনওভাবেই নিজেকে বাঁচাতে পারছিলেন না৷ সেই নৃশংস ঘটনা মুখ বুজে সহ্য করতে হল স্ত্রী ও সন্তানকেও৷ পার্কে উপস্থিত বাকিরাও হিংস্র পশুর সামনে দিশেহারা৷ তবে পার্ক কর্তৃপক্ষ জল কামান দিয়ে বাঘকে বাগে আনার চেষ্টা করেন৷ আতসবাজি জ্বালিয়েও ভয় দেখানোর চেষ্টা করা হয়৷ কিন্তু কোনও লাভ হয়নি৷
(লস্কর প্রধান হাফিজ সইদকে গৃহবন্দি করল পাকিস্তান)
প্রায় ঘণ্টা খানেক ধরে এমন দৃশ্য চলতে থাকে৷ তারপর বাঘের থাবা থেকে মুক্তি পান ওই ব্যক্তি৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ গোটা ঘটনায় পার্কের ভিতর পর্যটকদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন৷
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের