সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদ্যুৎ নয়, স্মার্ট ফোন এবার চলবে ব্যাকটেরিয়ার সাহায্যে৷ তাদের চলাফেরায় যে শক্তি তৈরি হবে, এতেই চলবে ফোনের ব্যাটারি৷ চলবে কম্পিউটারের অপটিক্যাল মাউসটিও৷
না, কোনও কল্পবিজ্ঞানের গল্প নয়৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীর দাবি, ব্যাকটেরিয়ার স্বাভাবিক চলাফেরায় যে শক্তি উৎপন্ন হয়, তা একত্র করে আণুবীক্ষণীক ‘উইন্ড-ফার্ম’ বা ‘বাতাসকল’ বানিয়েই স্মার্টফোনের ব্যাটারি চলবে৷ এছাড়াও অন্যান্য যে কোনও আণুবীক্ষণিক যন্ত্রও একই পদ্ধতিতে চলতেই পারে৷ এবার শুধু তা বাজারে আসার অপেক্ষা!

গবেষণায় দেখা গিয়েছে, অসংখ্য ঘন ব্যাকটেরিয়া নলাকার রটারের আকার ধারণ করে, যা শক্তির স্থায়ী উৎস৷ আর সেই শক্তিতেই ব্যাটারিতে চার্জ দেওয়া সম্ভব৷ ঘন ব্যাকটেরিয়া থেকে ধারাবাহিকভাবে একটি তরল বইতে থাকে৷ বিজ্ঞানীরা তরলের মধ্যে যখন ৬৪ টি সিমেট্রিক মাইক্রো-রটারের ঝাঁঝরি ডোবালেন, তখন দেখা গেল, ব্যাকটেরিয়াগুলো ক্রমাগত নিজেদের এমনভাবে সম্মিলিত করছে যে প্রতিবেশী রটারগুলো ঠিক তাদের বিপরীত দিকে ঘুরছে৷ হাওয়া কলে যেভাবে শক্তি উৎপাদিত হয়, ঠিক তেমনই দৃশ্য ধরা পড়ে এখানে৷ এবং সবচেয়ে মজার ব্যাপার হল, এই প্রক্রিয়ায় হাওয়া কলের মতো কোনও যন্ত্র আলাদা করে তৈরি করতে হয় না৷ নিজে থেকেই তৈরি হয়৷

সর্বশেষ খবর
-
প্রবল বৃষ্টিতে মুম্বইয়ের ধস! ঘুমের মধ্যেই চাপা পড়ে মৃত ২, এখনও ধ্বংসস্তূপে আটকে বহু
-
বেহাল রাস্তা, ভারী বৃষ্টিতে দুর্ভোগ গাড়ি-বাইক চালকদের! সমাধানে ১৮ কোটি বরাদ্দ রাজ্যের
-
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত, দুর্যোগে তোলপাড় হবে দক্ষিণবঙ্গ! ভাসবে কলকাতাও?
-
বিলুপ্তপ্রায় লার গিবন পোষ্য! রিলস পোস্ট করতেই বিতর্কে বিক্রম, পড়তে পারেন আইনি জটিলতায়
-
একাই বড় করেছিলেন ৪ সন্তানকে, বাবাকে শেষ দেখার সময় হল না কারও, ফোনেই চাইলেন ডেথ সার্টিফিকেট!