সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনে জেতার পর থেকেই খোশমেজাজে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ হোয়াইট হাউসের অন্দরে আনুষ্ঠানিক প্রবেশ শুধুমাত্র সময়ের অপেক্ষা৷ প্রায় সব সমীক্ষাকে ভুল প্রমাণিত করে ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান নেতা৷ তাই আত্মবিশ্বাসে তুঙ্গে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের৷ আত্মবিশ্বাস এতটাই যে পরপর দুই বারের মার্কিন প্রেসিডেন্টের পদ সামলানো বারাক ওবামাকেও তোয়াক্কা করছেন না তিনি৷
সম্প্রতি ওবামা এক কথা প্রসঙ্গে জানিয়েছিলেন আবার ডেমোক্র্যাটদের হয়ে নির্বাচনে লড়ার সুযোগ থাকলে তিনি লড়তেন এবং তিনিই জিততেন৷ এই কথার উত্তরেই টুইটারে ওবামার সমালোচনা করতে শুরু করেন ট্রাম্প৷ তিনি বলেন, “প্রেসিডেন্ট ওবামা মনে করেন তিনি আমায় হারিয়ে দিতে পারতেন৷ কিন্তু আমি বলব তা তিনি কোনও ভাবেই করতে পারতেন না৷” কারণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র থেকে অফিস সরিয়ে নেওয়া, ইসলামিক স্টেটের বিস্তারের কথাও তুলে ধরেছেন৷
President Obama said that he thinks he would have won against me. He should say that but I say NO WAY! – jobs leaving, ISIS, OCare, etc.
Advertisement— Donald J. Trump (@realDonaldTrump) December 26, 2016
ট্রাম্প এও দাবি করেছেন, তাঁর জেতার আগে নাকি বিশ্ব অন্ধকারময় ছিল৷ কোথাও কোনও আশা ছিল না৷ তাঁর আশার পরই বাজার চাঙ্গা হয়েছে৷ কোটি কোটি টাকা ব্যয় হয়েছে বড়দিনের উৎসবে৷ প্রসঙ্গত ৮ নভেম্বর হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়ে জিতেছিলেন ট্রাম্প৷ হিলারির প্রাপ্ত ভোটের পরিমাণ ছিল ২৩২৷
The world was gloomy before I won – there was no hope. Now the market is up nearly 10% and Christmas spending is over a trillion dollars!
— Donald J. Trump (@realDonaldTrump) December 26, 2016
সর্বশেষ খবর
-
আগামী বছরের শুরুতেই ভারতে আসছেন ট্রাম্প! জানালেন মার্কো রুবিও
-
রাম মন্দির চুরিতে উদ্ধার ৮০ লক্ষ! পুলিশ হেফাজতে অভিযুক্তরা, ‘রাঘব বোয়াল’দের নিয়ে প্রশ্ন
-
নাসিরুদ্দিন শাহ, জিম সর্ভের দ্বৈরথে কতটা জমল ‘মেড ইন ইন্ডিয়া: এ টাইটান স্টোরি’? পড়ুন রিভিউ
-
‘দেড় বছরের নাতনি রোজ মোদি-নাম জপে’, রাহুল-আথিয়াকন্যার ‘সিক্রেট’ ফাঁস দাদু সুনীল শেট্টির
-
‘বেকার গৌরব চা-সিগারেটের টাকাও নিত অন্তরার থেকে, খ্যাতি পেতেই বাড়ায় দূরত্ব’, গোপন তথ্য ফাঁস ‘বন্ধু’দের