Trump's Tariff War

‘আবার ২৫% শুল্ক চাপাব’, বাণিজ্য-বিবৃতির আগেই হুমকি ট্রাম্পের! ভারতকে কড়া নজরে রাখারও নির্দেশ

শুক্রবারই (ভারতীয় সময় অনুযায়ী) ভারতের পণ্যে ২৫ শতাংশ 'শাস্তিমূলক শুল্ক' কমানোর নির্দেশপত্রে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার থেকেই তা কার্যকর হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১৬:০০

options
link
‘আবার ২৫% শুল্ক চাপাব’, বাণিজ্য-বিবৃতির আগেই হুমকি ট্রাম্পের! ভারতকে কড়া নজরে রাখারও নির্দেশ
(বাঁ দিকে) নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। ফাইল ছবি।

অন্তর্বর্তী বাণিজ্য সমঝোতা নিয়ে শনিবার সকালে (ভারতের স্থানীয় সময় অনুযায়ী) যৌথ বিবৃতি দিয়েছে ভারত এবং আমেরিকা। ঠিক তার আগেই ভারতের উপর চাপানো ২৫ শতাংশ ‘শাস্তিমূলক শুল্ক’ও প্রত্যাহার করেছে আমেরিকা। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আবার যদি ভারত রুশ তেল কেনে, আবার ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি! শুধু তা-ই নয়, ভারত রুশ তেল কিনছে কি না, তা নজরে রাখারও নির্দেশ দিয়েছেন মার্কিন প্রশাসনকে।

Advertisement

শুক্রবারই (ভারতীয় সময় অনুযায়ী) ভারতের পণ্যে ২৫ শতাংশ ‘শাস্তিমূলক শুল্ক’ কমানোর নির্দেশপত্রে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার থেকেই তা কার্যকর হয়েছে। তার পরেই দুই দেশ অন্তর্বর্তী বাণিজ্য সমঝোতা নিয়ে যৌথ বিবৃতি দিয়ে। পরে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানান, আমেরিকা ভারতীয় পণ্যের উপর শুল্কের হার ২৫ শতাংশ থেকে কমে হয়েছে ১৮ শতাংশ। অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও প্রত্যাহার করেছে আমেরিকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ট্রাম্প যে বিজ্ঞপ্তিতে সই করেছেন, তাতে আমেরিকার বাণিজ্য দপ্তরকে ভারতের গতিবিধির উপর নজর রাখতেও বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশ, বিদেশ এবং অর্থ দপ্তরের সঙ্গে যৌথ ভাবেই এই কাজ করবে বাণিজ্য দপ্তর। হোয়াইট হাউসের বিবৃতিতে লেখা হয়েছে, “বিদেশ সচিব, অর্থসচিব-সহ যাঁদের উপযুক্ত মনে করবেন, তাঁদের সঙ্গে সমন্বয় করে বাণিজ্য সচিব দেখবেন, ভারত সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়ার তেল আমদানি করছে কি না।”

Advertisement

বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, যদি দেখা যায়, ভারত আবার রাশিয়ার তেল কিনছে, তা হলে বিদেশ সচিব উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা করে ভারতের বিরুদ্ধে পদক্ষেপের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টকে সুপারিশ করবেন। তার মধ্যে ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক চাপানোর বিষয়টিও থাকছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.