সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন বাণিজ্যিক যুদ্ধে অবতীর্ণ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনে, ঠিক তখনই তাইওয়ান ও চিনের মধ্যেকার সরু জলসীমার মধ্য দিয়ে টহলদারি চালাল মার্কিন নৌসেনার দুটি যুদ্ধ জাহাজ৷ দক্ষিণ চিন সাগর নিয়ে দীর্ঘদিন ধরে চলা ওয়াশিংটন-বেজিং উত্তেজনার মধ্যে যা বাড়তি উত্তেজনা তৈরি করল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা৷ তাইওয়ানের প্রতিরক্ষা দপ্তর সূত্রে খবর, শনিবার সকালে জলসীমায় ঢুকেছিল মার্কিন সেনার দুই যুদ্ধজাহাজ, ইউএসএস মাস্টিন ও ইউএসএস বেনফোল্ড৷
[ইসলামাবাদের মদতেই PoK-তে বাড়ছে জঙ্গিদের দাপাদাপি, আন্দোলনে নাগরিকরা]
দক্ষিণ চিন সাগরের মতোই আমেরিকা ও চিনের মধ্যে একটি স্পর্শকাতর বিষয় হল তাইওয়ান৷ একদিকে তাইওয়ানকে তাদের সঙ্গে যুক্ত করতে চায় বেজিং৷ অন্যদিকে, বেজিংয়ের হাত ধরতে নারাজ তাইপে প্রশাসন৷ এই বিষয়ে প্রথম থেকেই তাইওয়ানকে সাহায্য করে এসেছে আমেরিকা৷ ফলে শনিবারের বিষয়টিকে হালকা ভাবে নিলেও বিবৃতিতে চিনের প্রতি একটি প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছে আমেরিকা৷ ইউএস প্যাসিফিক ফ্লিটের ক্যাপ্টেন চার্লি ব্রাউন জানান, দক্ষিণ চিন সাগর থেকে তাইওয়ান ও চিনের মধ্যেকার জলসীমা অতিক্রম করে পূর্ব চিন সাগরের দিকে গিয়েছিল যুদ্ধ জাহাজ দুটি৷ তাঁর সংযোজন, কোনও তেমন চুক্তি না থাকলেও তাইপের পাশে সর্বদা রয়েছে ওয়াশিংটন৷ প্রতিক্রিয়া মিলেছে চিনের পক্ষ থেকেও৷ চিনা সংবাদপত্র গ্লোবাল টাইমস জানিয়েছে, তাইওয়ান সমস্যাকে খুঁচিয়ে তোলার চেষ্টা করছে আমেরিকা৷ যাকে মোটেই হালকা নিচ্ছেন না আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও৷
[আমেরিকার কানসাসের রেস্তরাঁয় চলল গুলি, মৃত্যু এক ভারতীয় ছাত্রর]
প্রসঙ্গত, এর আগে একাধিকবার তাইওয়ানের পাশে সেনা মহড়া চালিয়েছে চিন৷ উড়িয়েছে বোমারু বিমান৷ চলতি বছরেই জলসীমার মধ্য দিয়ে তাইওয়ানের খুব কাছ দিয়ে গিয়েছে চিনের যুদ্ধ জাহাজ৷ এমনকি একাধিকবার দেশটিকে নিজেদের সঙ্গে যুক্ত করতেও চেয়েছে বেজিং৷ কিন্তু এতে প্রথম থেকেই নারাজ তাইওয়ান৷ তাইওয়ানকে পিছন থেকে সাহায্য করে গিয়েছে আমেরিকা৷ জানা গিয়েছে, শেষবার ২০০৭-তে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লু বুশের সময় তাইওয়ান ও চিনের মধ্যেকার জলসীমা দিয়ে গিয়েছিল মার্কিন সেনার এয়ারক্রাফট কেরিয়ার৷ তারপর ঠিক এগারো বছর পর ২০১৮-তে গেল দুটি মার্কিন যুদ্ধ জাহাজ৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১