সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু বছর ধরে ভারত চেষ্টা করে চলেছে৷ কিন্তু পাক মদতে বিদেশে বহাল তবিয়তেই রয়েছে দাউদ ইব্রাহিম৷ সেখান থেকে মুম্বইয়ে বজায় রেখেছেন নামের দাপট৷ তবে এবারে ভারতীয় গ্যাংস্টারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল আরব আমিরশাহী প্রশাসন৷ এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, UAE-তে দাউদের ১৫,০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে৷
শোনা গিয়েছে, এই সাফল্যের সূত্রপাত হয়েছিল গত বছর৷ যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির UAE সফরে গিয়েছিলেন৷ তাঁর সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল৷ সেখানেই একটি গোপন নথি আমিরশাহী প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়৷ সেই নথির জোরেই আমিরশাহীতে দাউদের অবৈধ সম্পত্তির খোঁজ নিতে শুরু করে প্রশাসন৷ মেলে এই ১৫,০০০ কোটি টাকার সম্পত্তির হদিশ৷ যার মধ্যে দাউদের দুবাইয়ের সম্পত্তিও রয়েছে৷ জানা গিয়েছে, দুবাইতে গোল্ডেন বক্স নামে একটি কোম্পানিও চালান দাউদের ভাই আনিস ইব্রাহিম৷ আমিরশাহী প্রশাসনের নজরে রয়েছে সেটিও৷
১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের পর থেকেই ভারতে মোস্ট ওয়ান্টেড দাউদ৷ কিন্তু ভারত সরকারের হাজার চেষ্টা সত্বেও পাকিস্তানের মাটিতে ঘাঁটি গেড়ে বসে আছে এই আন্ডারওয়ার্ল্ড ডন৷ এমনকী, বলিউডেও তার প্রভাবের কথা বারবার উঠে এসেছে খবরে৷ বলিউডি ছবিতেও একাধিকবার উঠে এসেছে দাউদের চরিত্র৷
সর্বশেষ খবর
-
‘আমি গর্বিত দিমাগি নকশাল’, মোদির বার্তার পর পোস্ট কংগ্রেস নেতার, ‘শিক্ষা’ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
-
এবার বাসেই জোকা টু নৈহাটি! বড়মার সঙ্গে জুড়ে যাবে তারাপীঠও, বড় ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুনের
-
জীর্ণ দশাতেও কোন্দলে জর্জরিত কংগ্রেস! কেন্দ্রীয় পর্যবেক্ষকের সামনে মার খেলেন জেলা সভাপতি
-
‘বাঁচাতে’ পারেননি বন্ধুকে, এবার বায়ার্ন অভিষেকেই মুসিয়ালার প্রাণ বাঁচালেন মরক্কোর সাইবাড়ি
-
‘ভারতের গুরুত্বপূর্ণ বন্ধু’, স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানানোয় নেতানিয়াহুকে ধন্যবাদ জ্ঞাপন মোদির