সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলারা কোথায় নিরাপদ? রাতের অন্ধকারে রাস্তাঘাটে তো দূর অস্ত, নিজের বাড়িতেই চরম হেনস্তার শিকার হতে হয় মহিলাদের। আর এ ছবি শুধু এ দেশেরই নয়, গোটা বিশ্বেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন উদাহরণ। এবার সামনে এল ব্রিটেনের এক ঘটনা। দিনের পর দিন ঘুমের মধ্যে স্ত্রীর উপর যৌন অত্যাচার চালিয়ে যেতেন স্বামী। শুধু তাই নয়, স্ত্রীর ঘুমের সুযোগ নিয়ে তাঁকে ধর্ষণের ঘটনা ভিডিও করতেন। এই অপরাধের জন্য ব্যক্তিকে ৯ বছরের কারাবাসের শাস্তি দিল আদালত।
[জায়গা নেই, সরকারি স্কুলের শৌচাগারেই পাঠ পড়ুয়াদের]
গত দশ বছর স্বামীর সঙ্গে সংসার করছেন ওই মহিলা। আর পাঁচটা সাংসারিক অশান্তির মতো এই দম্পতির জীবনেও অশান্তি ছিল। কিন্তু এভাবে যে স্বামী তাঁদের যৌনমিলনের ভিডিও মোবাইলে রেকর্ড করছিলেন, তা ভাবনারও অতীত ছিল। তাঁর ঘুমের সুযোগ নিয়ে দিনের পর দিন ধর্ষণ করে গিয়েছেন। এবং সেই ধর্ষণের দৃশ্য ভিডিও করেছেন। ঘটনা চলতি বছরের মার্চ মাসের। একদিন বাড়িতে ভুল করে ফোন ফেলে কাজে বেরিয়ে যান স্বামী। তখনই মোবাইল ঘাঁটতে গিয়ে নিজেদের মিলনের একাধিক ভিডিও দেখতে পান নির্যাতিতা। তারপরই গোটা ঘটনা বুঝতে পারেন তিনি এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে ৯ বছরের কারাদণ্ডের সাজা শোনায় আদালত। আদালত অভিযুক্তকে তীব্র ভর্ৎসনা করে।
[নাবালিকা ছাত্রীদের সঙ্গে আপত্তিকর ছবি তুলে পোস্ট, বিতর্কে শিক্ষক]
মহিলা জানাচ্ছেন, “ভাবতেও পারিনি আমার স্বামী এভাবে আমাকে বোকা বানাবে। সেদিনের পর থেকে আমার ও আমার সন্তানদের জীবন এক্কেবারে পালটে গিয়েছে। ওর মুখও আর কখনও দেখতে চাই না আমি” শেষমেশ স্বামীর শাস্তি হওয়ায় স্বস্তি পেয়েছেন তিনি।
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য