বয়স ধরে রাখতে নগ্ন হয়ে বরফ জলে স্নান মহিলার, ভাইরাল ছবি

দেখে নিন সেই নগ্ন স্নানের ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০১৮, ২০:০১

options
link
বয়স ধরে রাখতে নগ্ন হয়ে বরফ জলে স্নান মহিলার, ভাইরাল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুস্থ থাকার জন্য যোগাভ্যাসের দাওয়াই অনেকেই দিয়ে থাকেন। কেউ বলেন সঠিক খাবার খেতে। কেউ কেউ আবার শরীরচর্চার মাধ্যমে সুস্থ ও সুন্দর থাকার উপায় খুঁজে নেন। কিন্তু বয়সের ভার বড্ড বেশি। তার ছাপ একটা সময় শরীরে পড়েই যায়। তবুও মানুষ চেষ্টা করে যতটা সম্ভব সময়টাকে ধরে রাখতে। ধরে রাখতে  বয়সটাকে। এই চেষ্টাতেই আশ্চর্য ব্রত নিয়েছেন ইন্না ভ্লাদিমিরস্কায়া। প্রতি সপ্তাহে নগ্ন হয়ে ঠান্ডা বরফ জলে স্নান করেন তিনি।

Advertisement

1

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আর্জেন্টিনায় ধসে পড়ল ‘হেরিটেজ’ পেরিতো মোনেরোর তুষার সেতু]

Advertisement

নাহ, বাথটবের জলে কয়েক টুকরো বরফ ঢেলে কাকস্নান নয়। প্রায় মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইউক্রেনের সবচেয়ে ঠান্ডা জলের নদী নাইপারের জলে নেমে এই স্নানপর্ব সারেন ৩২ বছরের মহিলা। আর বাড়ি থেকে নদী পর্যন্ত পুরু বরফে ঢাকা রাস্তা দিয়ে নগ্ন হয়েই দৌড়ে যান ইন্না।

2

প্রতি রবিবার নিয়ম করে এই কাজ করেন তিনি। সঙ্গে থাকেন তাঁর স্বামী। ইন্নার এই অদ্ভুত নিয়মের কথা শুনেই তাঁর সঙ্গে দেখা করেন ফটোগ্রাফার ডেভিড টেনজিনস্কি। নগ্ন স্নানের ছবিগুলি তিনিই তোলেন। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

[এই কারণেই নোবেল পাননি স্টিফেন হকিং]

কিন্তু কেন এই কাজ করেন ইউক্রেনের বাসিন্দা? প্রশ্নের উত্তরে ইন্না জানান তিনি বরাবরই শরীর নিয়ে সচেতন। বরফ শীতল জলে স্নান করলে শরীর শক্ত হয়। শরীরে অভ্যন্তরের রক্তসঞ্চালন স্বাভাবিক করে। বাড়তি মেদ ঝরতে সাহায্য করে। ফলে তারুণ্য বজায় থাকে। নিজের যুক্তির স্বপক্ষে সিন্ধুঘোটকদের উদাহরণ দিয়েছেন ইন্না। তাঁর দাবি, এ কারণেই তারা এতটা ভাল থাকে।

3

তবে বরফ জলে এভাবে নগ্ন হয়ে স্নান করতে গেলে অনেক সাবধানতাও অবলম্বন করতে হয়। খুব বেশিক্ষণ এত ঠান্ডা জলে থাকা উচিত নয়। ইন্না নিজেও তাড়াতাড়ি ডুব দিয়ে বেরিয়ে আসেন। ভাল করে শরীর মুছেই পোশাক পরে ঢুকে যান গরম গাড়িতে। কিছুক্ষণ পর সুস্থ বোধ করেন।

[অদ্ভুতদর্শন পাথরের সামনে নগ্ন হয়ে এ কী করলেন মহিলা?]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.