আঙ্কল স্যাম

‘রানি’র পাশেই ‘আঙ্কল স্যাম’, মার্কিন মুলুক থেকে বিতাড়িত ৬০ রুশ কূটনীতিবিদ                                 

ফের 'ঠান্ডা যুদ্ধের' পথে আমেরিকা ও রাশিয়া!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০১৯, ১৫:০৫

options
link
‘রানি’র পাশেই ‘আঙ্কল স্যাম’, মার্কিন মুলুক থেকে বিতাড়িত ৬০ রুশ কূটনীতিবিদ                                 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ‘ঠান্ডা যুদ্ধের’ পথে আমেরিকা ও রাশিয়া। চরবৃত্তির অভিযোগে ৬০ জন রুশ কূটনীতিবিদকে আমেরিকা থেকে বহিষ্কার করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এছাড়াও বন্ধ করে দেওয়া হয়েছে সিয়াটেলের রুশ কনস্যুলেটও। সোমবার এই সিদ্ধান্তের কথা জানায় ওয়াশিংটন। এদিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স জানান, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একসঙ্গে ৬০ রুশ ‘গোয়েন্দা অফিসারকে’ বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এঁদের অনেকেই রাষ্ট্রসংঘে রাশিয়ার স্থায়ী সদস্য হিসেবে কাজ করছিলেন।

Advertisement

[অজয় নদ থেকে উদ্ধার প্রায় হাজার বছরের প্রাচীন বিষ্ণুমূর্তি]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মস্কোর উপর চাপ বাড়িয়ে আমেরিকার পাশে দাঁড়িয়েছে অন্তত ২১টি দেশ। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের অন্তত ১৬টি দেশ রুশ কূটনীতিবিদদের দেশ থেকে বের করে দিয়েছে বা করার সিদ্ধান্ত নিয়েছে। একই পথে হাঁটছে কানাডা, ইউক্রেন, নরওয়ে ও আলবানিয়া-সহ বেশ কয়েকটি দেশ। জার্মানি, ফ্রান্স ও পোল্যান্ড জানিয়েছে, তারা প্রত্যেকেই চার রুশ কূটনীতিকদের দেশ থেকে বেরিয়ে যেতে বলবে। ডেনমার্ক ও নেদারল্যান্ডস দুজন করে এবং ইতালি, ফিনল্যান্ড ও লিথুয়ানিয়া একজন করে কূটনীতিবিদকে বহিষ্কার করতে চলেছে। এই ঘটনা প্রাক্তন রুশ গুপ্তচর হত্যা মামলায় ব্রিটেনের বড়সড় কূটনৈতিক জয় বলেই মনে করা হচ্ছে। আন্তর্জাতিক মঞ্চে প্রায় একঘরে হয়ে পড়েছে পুটিনের দেশ। ভবিষ্যতে আরও কড়া পদক্ষেপের দিকে হাঁটার ইঙ্গিত দিয়েছে রাশিয়ার বিরোধী শিবির।

Advertisement

এদিকে, হাত গুটিয়ে বসে নেই ক্রেমলিনও। আমেরিকাকে পালটা জবাব দিতে মার্কিন দূতাবাস বা কনস্যুলেট বন্ধ করতে পারে তারা। কয়েকদিন আগেই ব্রিটেনকে যোগ্য জবাব দিতে ২৩ জন ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করে রাশিয়া। উল্লেখ্য, চলতি মাসেই ব্রিটেনে বিষক্রিয়ার শিকার হন প্রাক্তন রুশ চর সের্গেই স্ক্রিপাল এবং তাঁর কন্যা ইউলিয়া৷ তাঁদের শরীরে ‘নাভিচক’ নার্ভ এজেন্ট পাওয়া যায়৷ শুরু হয় দোষারোপের পালা৷ রাশিয়ার দিকে আঙুল তোলে ব্রিটেন। পাল্টা লন্ডনকে দোষে মস্কো৷ সব মিলিয়ে এই মুহূর্তে তলানিতে ঠেকেছে দু’দেশের সম্পর্ক।

[খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ, ধৃত প্রতিবেশী ‘দাদু’]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.