সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুশ নিশানায় আমেরিকা৷ ওয়াশিংটনের বিরুদ্ধে সিরিয়ার উপর ফসফরাস বোমা বিস্ফোরণের অভিযোগ করল মস্কো৷ অভিযোগে বলা হয়েছে, সিরিয়ার দের-আল-জোর প্রদেশের হাজিন শহরে এই বোমা বিস্ফোরণ করে মার্কিন সেনা৷ শনিবার গভীর রাতে মার্কিন বোমারু বিমান এফ-১৫ থেকে নিক্ষেপ করা হয় এই বোমা৷ ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও, চাপানউতোর তৈরি হয়েছে আমেরিকা ও রাশিয়ার মধ্যে৷ যদিও রাশিয়ার করা অভিযোগ অস্বীকার করেছে আমেরিকা৷
[ফিরল দুঃস্বপ্নের রাত! আততায়ীর হানায় রক্তাক্ত প্যারিস]
জানা গিয়েছে, এই হাজিন শহর হল আইএস জঙ্গি সংগঠনের শক্ত ঘাঁটি৷ সেখানে অনেকদিন ধরেই ওঁত পেতে রয়েছে জঙ্গি সংগঠনের সদস্যরা৷ রাশিয়ার করা অভিযোগ সম্পর্কে মুখ খুলেছে পেন্টাগন৷ কমান্ডর শেন রবার্টসন জানান, এমন কোনও তথ্য তাঁদের কাছে নেই৷ সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনার কাছে হোয়াইট ফসফরাস বোমার মতো কোনও রাসায়নিক উপাদান নেই বলেও জানান তিনি৷ যদিও এর আগে একাধিকবার আমেরিকার বিরুদ্ধে এই অভিযোগ করেছে সিরিয়ায় কাজ করে চলা বহু মানবাধিকার সংগঠন৷ তাঁদেরও অভিযোগ, জঙ্গি সংগঠনকে খতমের জন্য সিরিয়ায় হোয়াইট ফসফরাস বোমার ব্যবহার করছে মার্কিন বায়ু সেনা৷
[কোথায় সেই সামরিক আস্ফালন? ম্যাড়মেড়ে কিমের দেশের কুচকাওয়াজ]
পূর্ব সিরিয়ার অনেকাংশে এখনও দখল করে রেখেছে আইএস জঙ্গিরা৷ সম্প্রতি সেই এলাকাগুলিতে ও ইদলিবে হামলার প্রস্তুতি নেয় রাশিয়া, ইরান, সিরিয়া-সহ সহযোগী দেশের সেনাবাহিনী৷ তবে এই ঘটনার বিরোধিতা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এই ঘটনাকে অমানবিক বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি৷ অন্যান্য দেশের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাসায়নিক হামলার ফল ভাল হবে না৷ তবে ট্রাম্পের সেই হুঁশিয়ারিকে কার্যত তোয়াক্কা না করেই ইদলিবে হামলা করে রুশ যুদ্ধ বিমান৷ যা সিরিয়া ইস্যুতে রুশ-মার্কিন টানাপোড়েনে নয়া মাত্রা যোগ করেছে বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল৷
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!