সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে মাথা গোঁজা জঙ্গি গোষ্ঠীগুলিকে ধ্বংস করতে দ্বিধা করা হবে না৷ দরকার পড়লে আমেরিকা একাই তা করতে উদ্যোগ নেবে৷ এমনই হুঁশিয়ারি ভেসে এল মার্কিন মুলুক থেকে৷
পাকিস্তানের এই জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করতে আইএসআই সঠিক ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ আমেরিকার৷ তাদের দাবি, সন্ত্রাস মোকাবিলায় পাকিস্তানের পাশে দাঁড়াতে তৈরি মার্কিন মুলুক৷ কিন্তু একই তৎপরতা নিতে হবে পাকিস্তানকেও৷ সেক্ষেত্রে পাকিস্তানের গাফিলতিই নজরে এসেছে৷ আর তাই প্রয়োজন পড়লে এই জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করতে যে আমেরিকা একাই উদ্যোগী হতে পারে সে ইঙ্গিতও দিয়ে রাখা হল৷
মার্কিন মুলুকের ক্ষোভ যে আইএসআই-দের প্রতিই তা এদিন গোপন থাকেনি৷ পাকিস্তান নিজেও যে সন্ত্রাসের শিকার হয়েছে তা স্বীকার করে নিয়েছে আমেরিকা৷ এই ধরনের হিংসার মুখে পড়েই যে সে দেশকে বারবার পিছু হটতে হচ্ছে তাও মেনে নেওয়া হয়েছে৷ এছাড়া দেশের উত্তর-পশ্চিম সীমান্তের জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে পাকিস্তান যে উদ্যোগ নিয়েছে তারও প্রশংসা শোনা গিয়েছে আমেরিকার দরবারে৷ তবে আইএসআই-এর ভূমিকায় একেবারে খুশি নয় তারা৷ আইএসআই-এর মদতেই পাকিস্তানে জঙ্গিরা যে প্রশ্রয় পাচ্ছে, এমনটাই উঠে এল আমেরিকার কথায়৷ আর তাই পাকিস্তান নিজে ব্যবস্থা না নিতে পারলে সময় এলে আমেরিকাই যে উদ্যোগী হয়ে পাকিস্তানের জঙ্গি দমন করবে তাও জানিয়ে রাখা হল৷
সর্বশেষ খবর
-
অসাংবিধানিক! সিএনএন-সহ ৩ সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ, আদালতে ধাক্কা ট্রাম্পের
-
দিলীপের মুখে জ্যোতি বসুর প্রশংসা! বললেন, ‘অন্তর্দ্বন্দ্বেই সিপিএম শেষ’
-
সহকারীদের সুযোগ দিতে চান, আজ শিল্ডে ইস্টবেঙ্গল বেঞ্চে থাকবেন না হাবাস, খেলবেন বিদেশিরা?
-
‘অন্তর্কলহ’ বিতর্কে চাপে জ্ঞানেশ কুমার, এর মধ্যেই সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি কন্যা মেধার
-
স্থলভাগে প্রবেশ অতিগভীর নিম্নচাপের, বঙ্গের ৬ জেলায় কমলা সতর্কতা, কবে কমবে বৃষ্টি?