সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ক্যারিবিয়ান সাগরে হামলা চালালো মার্কিন বাহিনী। মাদক পাচারকারী একটি জাহাজে হামলা চালিয়ে তিনজনকে নিকেশ করেছে সেনা। রবিবার এই খবর জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব।
আন্তর্জাতিক জলসীমায় এই আক্রমন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই হয়েছে বলে জানা গিয়েছে। আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ রবিবার দাবি করেছেন, ক্যারিবীয় অঞ্চলের একটি জঙ্গি সংগঠন এই জাহাজ চালাচ্ছিল। এই ঘটনায় তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলের একটি পোস্টে তিনি লিখেছেন, ‘আজ, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে, যুদ্ধ বিভাগ ক্যারিবীয় অঞ্চলে একটি সন্ত্রাসবাদী সংগঠনের মাদক পাচারকারী জাহাজে হামলা চালিয়েছে।’ তিনি আরও লিখেছেন, ‘এই ঘটনায় তিন জঙ্গির মৃত্যু হয়েছে।’
Today, at the direction of President Trump, the Department of War carried out a lethal kinetic strike on another narco-trafficking vessel operated by a Designated Terrorist Organization (DTO) in the Caribbean.
AdvertisementThis vessel—like EVERY OTHER—was known by our intelligence to be… pic.twitter.com/W7xqeMpSUi
— Secretary of War Pete Hegseth (@SecWar) November 2, 2025
হেগসেথের দাবি, মার্কিন গয়েন্দা তথ্যে জানা গিয়েছে, এই জাহাজে মাদক পাচার করা হচ্ছিল। তিনি জানিয়েছেন, মাদক পাচারের বিরুদ্ধে মার্কিন সেনা অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, চলতি বছরে মাদক পাচার রুখতে বিরাট সামরিক অভিযান শুরু করেছে মার্কিন সেনা। পূর্বে ক্যারিবিয়ান অঞ্চলে ভেনেজুয়েলার একাধিক জাহাজে হামলা চালিয়ে তা ধ্বংস করেছে সেনা। রেহাই পায়নি কলম্বিয়াও। এখনও পর্যন্ত সমুদ্রে নৌসেনার অভিযানে ৫৭ জনের মৃত্যু হয়েছে শুধু ক্যারিবিয়ান সাগরে। ক্যারিবিয়ান সাগরের পাশাপাশি প্রশান্ত মহাসাগরেও নজরদারি বাড়িয়েছে আমেরিকা।
সর্বশেষ খবর
-
‘আর্থিক সাহায্য নয়, বাবার নামে ভালো স্কুল করুক সরকার,’ চাইছেন পিতৃহারা হাফিজ
-
চিরবিদায় জামশেদপুর এফসি, চোখের জলে মোহনবাগান ভক্তদের জন্য বিশেষ উদ্যোগ ফুটবলারদের
-
লাগাতার বৃষ্টিতে জোড়াবাগানে ভাঙল ২০০ বছরের বাড়ির একাংশ, চাপা পড়ে মৃত ষাটোর্ধ্ব মহিলার
-
বিদেশ থেকে বিয়ের ঘোষণা প্রেরণা দাসের! ছবি পোস্টে কী ইঙ্গিত কনটেন্ট ক্রিয়েটারের?
-
দমদম বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে আগুন, স্বাধীনতা দিবসের আলোকসজ্জা থেকে বড় বিপদ