পোপের খাসতালুকেই উত্তাল যৌনতা, তাজ্জব পুলিশ

পোপের 'পবিত্র' ভ্যাটিকানেই ঘোর যৌনাচার!!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০১৭, ১০:২৫

options
link
পোপের খাসতালুকেই উত্তাল যৌনতা, তাজ্জব পুলিশ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভ্যাটিকান শব্দের সঙ্গেই যেন জড়িয়ে আছে পবিত্রতা। পোপের ইমেজ, মৃদুভাষণে সারা বিশ্বের লোকই শ্রদ্ধায় অবনত হন। কিন্তু সেই রাজ্যের ভিতরেই যা চলছে তা জেনে তাজ্জব হয়ে গেল পুলিশ। জানা গেল, ভ্যাটিকানে পোপের ঘরের খুব কাছেই চলছিল উত্তাল যৌনতা। ড্রাগের নেশায় সমকামিতায় লিপ্ত হয়েছেন বহু পুরুষ। রীতিমতো সেক্স ব়্যাকেট বললেও ভুল বলা হয় না।

Advertisement

জানেন, কেন ধর্মান্তরিত হলেন এই মুসলিম আইনজীবী?  ]

Advertisement

কথায় বলে, যেখানে সংশয়ের অবকাশ নেই সেখানেই নৌকাডুবি। এও যেন ঠিক সেই অবস্থা। খোদ পোপের সাম্রাজ্যে যে যৌনাচার এরকম মাথাচাড়া দিয়ে উঠবে তা কে ভেবেছিল। তাও পোপের ঘনিষ্ঠ এক উপদেষ্টার সহকর্মীর বাড়িই বেছে নেওয়া হয়েছিল। যেখানে ভ্যাটিক্যানের নিয়মই সর্বেসর্বা। অন্য কোনও নিয়ম কানুনের পরোয়া নেই। এই রন্ধ্রপথেই ঢুকেছে যৌনতার সাপ। বেশ কিছুদিন ধরেই প্রতিবেশীরা অভিযোগ জানাচ্ছিলেন। বলছিলেন, বহু লোক ঢুকছে একটি ঘরে। সেখান থেকে যখন তাঁরা বেরচ্ছেন তখন তাঁদের হাবভাবও ভাল ঠেকছিল না। তাই দেখেই সন্দেহ হয়। অভিযোগ পেয়ে পুলিশ কেঁচো খুড়তে গেলে বেরিয়ে আসে কেউটে। দেখা যায়, অবাধ যৌনতায় লিপ্ত হয়েছে সমকামীরা। একাধিক ব্যক্তি একসঙ্গে মত্ত যৌনতায়, পরিভাষায় যাকে বলে ‘অরগি’। তার সঙ্গে চলছে সমানে ড্রাগের নেশা।

Advertisement

বিয়ের আসরে এল না পাত্রী, ক্ষতিপূরণের দাবি পাত্রের ]

এর আগেও ভ্যাটিকানে যৌন হেনস্তার ঘটনা প্রকাশ্যে এসেছিল। তারপরই প্রকাশ্যে এল এই ঘটনা। ভ্যাটিকানের নিয়মকানুন ও আইন নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে এই সব ঘটনা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.