সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউটিউবে ভিডিও দেখতে দেখতে হঠাত্ ইচ্ছে হল ভিডিওর ভিতরে নায়ককে হাত দিয়ে ছুঁয়ে দেখবেন৷ আর কী আশ্চর্য! আঙুলটাকে মোবাইলের স্ক্রিনে লেগে থাকা নায়কের গালে ঠেকাতেই সেটা টোল ফেলে খানিক ভিতরে ঢুকে গেল৷ আঁতকে উঠবেন না৷ কারণ নতুন প্রযুক্তির সাহায্যে এমনই অভিনব ভিডিও তৈরির প্রক্রিয়া আবিষ্কার করেছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা৷ যার অভিজ্ঞতা খুব শীঘ্রই লাভ করতে চলেছেন আপনিও৷
গবেষকরা জানাচ্ছেন শুধু স্মার্টফোন বা টাচ-প্রযুক্তিতেই নয়, মজাদার এই ভিডিও উপভোগ করা যাবে কম্পিউটার স্ক্রিনেও৷ সেক্ষেত্রে হাতের বদলে ব্যবহার করতে হবে মাউস৷ এটা কতখানি অদ্ভুত তার ব্যাখ্যা করতে গিয়ে একটা উদাহরণ দিয়েছেন গবেষকরাই৷ তাঁরা বলছেন, ‘‘ধরুন কোনও রকস্টারের গিটার হাতে নিয়ে গান গাওয়ার ভিডিও দেখছেন৷ চাইলে তাঁর গিটারটি বাজাতে পারবেন আপনিও৷ শুধু ‘জুম’ করে গিটারটিকে সামনে নিয়ে আসুন৷ তারপর তার তারে দিন টান৷ চোখের সামনেই দেখবেন আপনার সুরেই তারগুলিকে নড়াচড়া করতে৷” অবশ্য এতে রকস্টারের গানের সুরে ব্যাঘাত ঘটবে কি না, তা জানাননি গবেষকরা৷
আবার ধরুন কোনও ব্রিজের ভিডিও দেখছেন৷ আঙুলে ছুঁয়ে দিলে কী হবে? দেখবেন দুলে উঠছে ব্রিজ৷ আর তাতে চলা গাড়িগুলিও যাচ্ছে উল্টে পাল্টে৷ কিন্তু, কীভাবে হবে এইসব আজব কীর্তিকলাপ? গবেষকরা জানাচ্ছেন, ভাইব্রেশন বা কম্পনকে কাজে লাগিয়ে ব্যাপারটিকে সম্ভব করেছেন তাঁরা৷ হাতের ছোয়া বা মাউসের ক্লিককে কম্পন হিসাবে গ্রহণ করে ওই বিশেষ ভিডিও প্রযুক্তি৷ তারপর রীতিমতো অঙ্ক কষে ঠিক করে এই কম্পনে নির্দিষ্ট বস্তু বা ব্যক্তির প্রতিক্রিয়া কী হওয়া উচিত৷ সেই অনুযায়ীই দর্শক ভিডিওয় দেখতে পাবেন কম্পনের প্রভাব৷ যদিও বিষয়টি সময় ও ব্যয় সাপেক্ষ বলে জানিয়েছেন গবেষকরা৷ তাঁরা আরও বলেছেন এই প্রযুক্তিকে ব্যবহার করে বিভিন্ন গেম খেলার অভিজ্ঞতাকেও আরও জীবন্ত করে তোলা যাবে৷
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!