Vladimir Putin

‘স্ট্রং ম্যান’ পুতিনের চোখে জল! শিনজো আবের স্ত্রীর সঙ্গে সাক্ষাতে আবেগঘন রুশ প্রেসিডেন্ট

২০২২ সালে আততায়ীর গুলিতে প্রাণ হারান জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০২৫, ১১:২৯

options
link
‘স্ট্রং ম্যান’ পুতিনের চোখে জল! শিনজো আবের স্ত্রীর সঙ্গে সাক্ষাতে আবেগঘন রুশ প্রেসিডেন্ট

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেনজির মুহূর্ত! ‘স্ট্রং ম্যান’ ভ্লাদিমির পুতিনের চোখে নাকি জল কথা বলতে গিয়ে গলা বুঝে এসেছিল তাঁর। কিন্তু কেন ক্ষণিকের মুহূর্তে আবেগে ভেসে গেয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট? জানা গিয়েছে, জাপানের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকিয়ে আবের সঙ্গে সাক্ষাতেই আবেগপ্রবণ হয়ে পড়েন পুতিন।

Advertisement

রাশিয়ার সংবাদ সংস্থা তাস সূত্রে খবর, গত ২৯ মে ক্রেমলিনে যান আকিয়ে। ফুলের তোরা দিয়ে তাঁকে স্বাগত জানান পুতিন। এক ভিডিওতে দেখা গিয়েছে, রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার সময়ে অঝোরে কাঁদছেন আকিয়ে। উলটো দিকে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিচারণায় পুতিনেরও চোখের কোণ চিকচিক করে ওঠে। কথা বলতে গিয়ে গলা ধরে আসে তাঁর। এই সাক্ষাতে আকিয়েকে পুতিন জানান, “আপনার প্রয়াত স্বামীর প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। রাশিয়ার সঙ্গে জাপানের সহযোগিতা বৃদ্ধিতে উনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন।” যতদিন শিনজো গদিতে ছিলেন ততদিন জাপানের সঙ্গে রাশিয়ার মোট ২৭টি সামিট হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুতিনের সঙ্গে এই সাক্ষাতের পর মস্কোর বিখ্যাত বলশোই থিয়েটার হল দেখতে যান আকিয়ে। যেখানে যাওয়ার জন্য তাঁকে নিজের ব্যক্তিগত লিমুজিন গাড়ি দেন রুশ প্রেসিডেন্ট। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাপানের সঙ্গে বন্ধুত্ব মজবুত করতে এখন উদ্যোগী হয়েছেন পুতিন। কারণ তাঁর দেশের উপর আমেরিকা ও ইউরোপের দেশগুলোর একাধিক নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি ভারত-প্রশান্ত মহাসাগরে মার্কিন আধিপত্য হ্রাস করতে চাইছেন পুতিন। প্রসঙ্গত, ২০২২ সালের জুলাই মাসে পশ্চিম জাপানের নারা শহরে একটি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন শিনজো আবে। আচমকাই তাঁর উপরে গুলি চালিয়েছিল এক আততায়ী। প্রাণ হারান জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই ঘটনায় স্তম্ভিত হয়ে যায় বিশ্ব।

Advertisement

কৌশলগত দিক থেকে আবে অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন ছিলেন বলেই মনে করেন বিশেষজ্ঞরা। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকা, অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে ‘কোয়াড’বা চতুর্দেশীয় অক্ষ তৈরির পরিকল্পনা ছিল আবের মস্তিস্কপ্রসূত। ২০০৬-০৭-এ প্রধানমন্ত্রী থাকাকালীন ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় কোয়াড তৈরির উদ্দেশ্যে প্রথম বৈঠক করেন আবে। তারপর কেটে গিয়েছে বেশ কয়েক বছর। শুরুর দিকে আবের ‘চিন উদ্বেগ’-কে ততটা গুরুত্ব না দিলেও ধীরে ধীরে আমেরিকা বুঝতে পারে যে সাগর পারে ‘লাল দৈত্য’ ক্রমে জেগে উঠছে। তার পর থেকেই বেজিংয়ের ‘গা জোয়ারি’ রুখতে নানা পদক্ষেপ করেছে এই জোট।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.