Cole Thomas Allen

শিক্ষক, নাসার গবেষক, কমলা হ্যারিসের নির্বাচনী তহবিলেও অর্থদান! ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে?

হামলার কয়েকঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট বন্দুকবাজের একটি ছবি প্রকাশ্যে আনেন। ছবিতে দেখা যাচ্ছে, মাটিতে উপুড় হয়ে শুয়ে রয়েছেন টমাস। তাঁর হাত পিছনে বাঁধা এবং উর্দ্ধাঙ্গ অনাবৃত। কিন্তু কী কারণে তিনি হামলা চালালেন তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এফবিআই। এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল জানিয়েছেন, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ চলছে। অভিযুক্তের বিষয়েও তথ্য জোগাড় করা হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৬, ১৮:৩০

options
link
শিক্ষক, নাসার গবেষক, কমলা হ্যারিসের নির্বাচনী তহবিলেও অর্থদান! ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে?
কোল টমাস অ্যালেন। ছবি: সংগৃহীত।

হোয়াইট হাউসের নৈশভোজের অনুষ্ঠানে হামলা (White House Shooting) চালিয়ে এখন সংবাদ শিরোনামে কোল টমাস অ্যালেন (Cole Thomas Allen)। ৩১ বছর বয়সি ওই যুবক ক্যালিফোর্নিয়ার টরেন্স শহরের বাসিন্দা। পেশায় তিনি একজন শিক্ষক এবং ভিডিও গেম ডেভেলপার। মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

Advertisement

হামলার কয়েকঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট বন্দুকবাজের একটি ছবি প্রকাশ্যে আনেন। ছবিতে দেখা যাচ্ছে, মাটিতে উপুড় হয়ে শুয়ে রয়েছেন টমাস। তাঁর হাত পিছনে বাঁধা এবং উর্দ্ধাঙ্গ অনাবৃত। কিন্তু কী কারণে তিনি হামলা চালালেন তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এফবিআই। এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল জানিয়েছেন, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ চলছে। অভিযুক্তের বিষয়েও তথ্য জোগাড় করা হচ্ছে।

Advertisement

তবে সংবাদমাধ্যম ‘এনডিটিভি’র একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, অ্যালেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং কম্পিউটার বিশেষজ্ঞ। তিনি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। লস এঞ্জেলেসে তিনি শিক্ষকতা করেন বলেও দাবি। শুধু তা-ই নয়, অ্যালেন মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেট প্রপালশন ল্যাবেও কাজ করেছেন বলে দাবি করা হচ্ছে। যদিও তথ্যগুলি নিশ্চিত কি না তা জানা যায়নি।

Advertisement

অন্যদিকে, অ্যালেনের সঙ্গে ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিসেরও যোগ মিলেছে। ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কমলা। সেই সময় ডেমোক্র্যাট নেত্রীর নির্বাচনী তহবিলে ২৫ ডলার (ভারতীয় মুদ্রায় ২ হাজার ৩৫০ টাকার সামান্য বেশি) দান করেছিলেন অ্যালেন। মার্কিন ফেডারেল নির্বাচন কমিশনের নথিতেও তার উল্লেখ রয়েছে। তদন্তকারীদের উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সিএনএন।

জানা যাচ্ছে, ওয়াশিংটনের যে হোটেলে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল, সেখানে আগে থেকেই একটি ঘর নিয়ে থাকছিলেন অ্যালেন। কারণ, তিনি জানতেন, অনুষ্ঠান শুরু হলে এবং মার্কিন প্রেসিডেন্ট সেখানে প্রবেশ করলে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা গোটা এলাকা। তখন হোটেলে প্রবেশ করা অসম্ভব হয়ে যাবে। তাই আগেই থেকেই হামলার নীশ নকশা তৈরি করে রেখেছিলেন অ্যালেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.