Ajker rashifal

১ জানুয়ারি রাশিফল: রবির শক্তিবৃদ্ধি, বছরের প্রথম দিনে কপাল খুলছে কাদের?

জেনে নিন আজকের রাশিফল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০২৬, ০০:৪২

options
link
১ জানুয়ারি রাশিফল: রবির শক্তিবৃদ্ধি, বছরের প্রথম দিনে কপাল খুলছে কাদের?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের চাকা ঘুরে নতুন বছরে পদার্পন। বছরটি জ্যোতিষশাস্ত্রের বিচারে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই বছরটি হল রবির বছর। এই বছরের শুরুতেই সূর্যের জোরালো প্রভাব পড়বে বেশ কয়েকটি রাশিতে। নবগ্রহের মধ্যে সবচেয়ে শক্তিশালী হল সূর্য। সূর্যের এই গমন রাশি বিশেষে জাতক-জাতিকার আর্থিক উন্নতি থেকে শুরু করে জীবিকায় ব্যাপক পদোন্নতি ঘটাবে। বাড়বে সম্পত্তি। হাতে আসবে প্রচুর টাকা। দ্বিগুণ হবে সম্পত্তির পরিমাণ। যদিও কিছু রাশির জন্য এটি ভালো ফল নিয়ে আসলেও, কিছু রাশির জন্য তা মিশ্র বা প্রতিকূল হতে পারে। কেমন কাটবে আপনার আজকের দিনটি? জেনে নিন আপনার আজকের রাশিফল (Ajker Rashifal)।

Advertisement

Horoscope: Daily horoscope on 23 June

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মেষ রাশি: আজকের দিনটি আপনার জন্য শুভ। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। আর্থিক দিক থেকে একটু সতর্ক থাকুন। অযথা খরচ করবেন না। ব্যক্তিগত সম্পর্কে ভুল বোঝাবুঝি বাড়বে। নিজেকে সংযত করুন। মানসিক চাপ বাড়ার সম্ভাবনা। নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন।

Advertisement

Horoscope: Daily horoscope on 23 June

বৃষ রাশি: সূর্যের রাশি পরিবর্তনে বৃষের কপাল ফিরবে। অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা। ব্যবসায় উন্নতি যোগ। স্বাস্থ্যের ভালো যাবে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। মানসিক চাপ কমবে। গৃহে শান্তির পরিবেশ বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে নয়া মোড় আসতে পারে। 

Horoscope: Daily horoscope on 23 June

মিথুন রাশি: সাবধানে বিনিয়োগ করুন। কোনও ঝুঁকি নেবেন না। নিজের প্রতি যত্ন নিন। পর্যাপ্ত ঘুম জরুরি। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের মূল্য পাবেন। প্রেমের সম্পর্কে গভীরতা আসবে। পেটের সমস্যায় ভোগার আশঙ্কা।

Horoscope: Daily horoscope on 23 June

কর্কট রাশি: প্রেমের ক্ষেত্রে ধৈর্য ধরুন। নতুন কোনও কাজ শুরু করার আগে ভালোভাবে চিন্তা করুন। কর্মক্ষেত্রে গোপন শত্রুদের থেকে সাবধান থাকুন। তাড়াহুড়ো করবেন না। মানসিক চাপ কমাতে যোগা করুন। গাড়ি চালকেরা সতর্ক হোন। 

Horoscope: Daily horoscope on 23 June

সিংহ রাশি: সামাজিক অনুষ্ঠানে যোগ দিন। নতুন মানুষের সঙ্গে আলাপ পরিচয় হবে। প্রেমের সম্পর্কে রোম্যান্স বাড়বে। আপনাদের সম্পর্ক আরও মধুর হবে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করুন। দিনের শেষ ভাগে অশুভ যোগ রয়েছে।

Horoscope: Daily horoscope on 23 June

কন্যা রাশি: গোপন বিষয়গুলো নিয়ে সতর্ক থাকুন। কাউকে বিশ্বাস করে ঠকতে পারেন। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরুন। হুট করে কোনও সিদ্ধান্ত নেবেন না। দাঁতের ব্যথায় কষ্ট পাওয়ার সম্ভাবনা।

Horoscope: Daily horoscope on 23 June

তুলা রাশি: সম্পত্তি কেনাবেচার শুভ যোগ রয়েছে। কোনও ঝুঁকি নেবেন না। প্রেমের ক্ষেত্রে আবেগপ্রবণ না হয়ে বাস্তববাদী হোন। যেকোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দুপুরের পর নিন। ঠান্ডা লেগে শরীর অসুস্থ হতে পারে। 

Horoscope: Daily horoscope on 23 June

বৃশ্চিক রাশি: বাড়িতে অতিথি আগমন ঘটবে। কোনও ব্যাপারে আইনি সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা। লিভারের সমস্যায় ভুগবেন। পিতার সঙ্গে মতানৈক্য। বিনয়ের সঙ্গে কথা বলুন।

Horoscope: Daily horoscope on 23 June

ধনু রাশি: সূর্যের রাশি পরিবর্তনে ধনুতে শুভ সময় দেখা দেবে। অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। সম্পত্তি কেনা-বেচার সুযোগ আসবে। গাড়ি কেনার যোগ রয়েছে। অর্থাগম হবে। সঞ্চয় করার সুযোগ পাবেন। স্বাস্থ্য ভালো যাবে। গৃহে শান্তি বজায় থাকবে।

Horoscope: Daily horoscope on 23 June

মকর রাশি: অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। শান্ত থাকুন। অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। সম্পত্তির অংশীদারিত্ব নিয়ে দাদার সঙ্গে বিবাদ হতে পারে। 

Horoscope: Daily horoscope on 23 June

কুম্ভ রাশি: নিজেকে সুস্থ রাখুন। শত্রুর সঙ্গে বিবাদে যাবেন না। এটি সঠিক সময় নয়। ধর্ম ও আধ্যাত্মিকতায় আগ্রহ বাড়বে। বাতের ব্যথায় কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

Horoscope: Daily horoscope on 23 June

মীন রাশি: গুরজনদের সঙ্গে মতের অমিল হবে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। প্রেমের ক্ষেত্রে ধৈর্য ধরুন। নিজেকে সময় দিন। চিকিৎসায় অতিরিক্ত খরচের সম্ভাবনা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.