Akshaya Tritiya 2026

ধন যোগে স্বপ্নপূরণ, অক্ষয় তৃতীয়ায় কোন সময় গাড়ি কেনা সবচেয়ে শুভ?

নতুন বছরের শুরুতেই মনস্থির করে ফেলেছেন! এবার বাড়িতে আসবে নতুন গাড়ি। শখের বাইক হোক বা চারচাকা, মধ্যবিত্তের স্বপ্নপূরণের মাহেন্দ্রক্ষণ উপস্থিত। যদি স্বপ্নপূরণ করতেই হয়, তাহলে দেরি কেন? বেছে নিন অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত লগ্ন। ১৯ এপ্রিল ২০২৬, রবিবার। দিনটি কেবল উৎসবের নয়। শাস্ত্র মতে দিনটি অক্ষয় ফলদায়ী। অর্থাৎ এই দিনে যা শুরু করবেন, তার বিনাশ নেই। তাই নতুন বিনিয়োগ বা বাহন ক্রয়ের ক্ষেত্রে এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬, ১৮:৫৮

options
link
ধন যোগে স্বপ্নপূরণ, অক্ষয় তৃতীয়ায় কোন সময় গাড়ি কেনা সবচেয়ে শুভ?
জেনে নিন গাড়ি কেনার শুভ লগ্ন ও নির্ঘণ্ট।

নতুন বছরের শুরুতেই মনস্থির করে ফেলেছেন! এবার বাড়িতে আসবে নতুন গাড়ি। শখের বাইক হোক বা চারচাকা, মধ্যবিত্তের স্বপ্নপূরণের মাহেন্দ্রক্ষণ উপস্থিত। যদি স্বপ্নপূরণ করতেই হয়, তাহলে দেরি কেন? বেছে নিন অক্ষয় তৃতীয়ার (Akshaya Tritiya 2026) শুভ মুহূর্ত লগ্ন। ১৯ এপ্রিল ২০২৬, রবিবার। দিনটি কেবল উৎসবের নয়। শাস্ত্র মতে দিনটি অক্ষয় ফলদায়ী। অর্থাৎ এই দিনে যা শুরু করবেন, তার বিনাশ নেই। তাই নতুন বিনিয়োগ বা বাহন ক্রয়ের ক্ষেত্রে এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisement
Akshaya Tritiya vehicle buying time
প্রতীকী ছবি

এবারের অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৯ এপ্রিল দুপুর ১টা বেজে ১ মিনিটে তিথি শুরু হচ্ছে। চলবে ২০ এপ্রিল সকাল ১০টা ৩৯ মিনিট পর্যন্ত। গ্রহ-নক্ষত্রের বিন্যাস এবার বেশ চমকপ্রদ। এই দিনে চন্দ্র ও শুক্র বৃষ রাশিতে অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্রের পরিভাষায় একে ‘ধন যোগ’ বলা হয়। বিলাসিতা এবং স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ শুক্রের এই অবস্থান গাড়ি কেনাকে আরও লাভদায়ক করে তুলবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Best time to buy vehicles
প্রতীকী ছবি

কখন পড়ছে শুভ মুহূর্ত?
শুভ কাজের জন্য সঠিক সময় জরুরি। ১৯ এপ্রিল ব্রাহ্ম মুহূর্ত অত্যন্ত শুভ। সময়টি ভোর ৩টে ৫৩ থেকে ৪টে ৩৭ মিনিট পর্যন্ত। আবার দুপুর ১১টা ৩৮ থেকে ১২টা ২৭ মিনিটের মধ্যে রয়েছে অভিজিৎ মুহূর্ত। এই সময়ে বাহন ক্রয় করলে তা দীর্ঘস্থায়ী সুখ দেয়। তবে সতর্ক থাকাও প্রয়োজন। রাহু কাল এড়িয়ে চলা ভালো। এদিন বিকেল ৪টে ৩২ থেকে ৬টা ৮ মিনিট পর্যন্ত রাহু কাল থাকবে। যমগণ্ড কাল দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট। এছাড়া দুপুর ১২টা ২৬ থেকে রাত ১২টা ৫৮ মিনিট পর্যন্ত ভদ্রা কাল থাকবে। এই অশুভ সময়গুলো বাদ দিয়ে শোরুমে পা রাখাই বুদ্ধিমানের কাজ।

Advertisement

রাশি অনুযায়ী গাড়ির রং বেছে নেওয়া যেতে পারে। মেষ ও বৃশ্চিক রাশির জন্য লাল বা মেরুন শুভ। বৃষ, কর্কট ও তুলা রাশির জাতকরা সাদা বা সিলভার রঙের গাড়ি নিতে পারেন। মিথুন ও কন্যার জন্য সবুজ বা গ্রে রং উপযুক্ত। ধনু ও মীনের জন্য হলুদ বা সাদা শুভ। মকর ও কুম্ভ রাশির ক্ষেত্রে নীল বা কালো রং ভালো ফল দেয়। তবে শুভ তিথির পাশাপাশি বাজেট ও গাড়ির গুণমান দেখে নেওয়া জরুরি। শাস্ত্রীয় বিশ্বাস ও সঠিক পরিকল্পনায় আপনার নতুন সফর আনন্দদায়ক হোক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.