Horoscope

দেবস্নান পূর্ণিমায় ৫রাশির জাতক-জাতিকাদের উপর কৃপাদৃষ্টি জগন্নাথের! কাটবে বিপদ, খুলবে পথ

তালিকায় কোন কোন রাশি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৫, ১৭:১৮

options
link
দেবস্নান পূর্ণিমায় ৫রাশির জাতক-জাতিকাদের উপর কৃপাদৃষ্টি জগন্নাথের! কাটবে বিপদ, খুলবে পথ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ বুধবার দেবস্নান তিথি। জগন্নাথের স্নানযাত্রা। পুরী থেকে দিঘা ও দেশজুড়ে জগন্নাথ মন্দিরে বলরাম-জগন্নাথ-সুভদ্রার স্নানযাত্রার উৎসব চলছে। এই পূণ্যতিথিতে লাভবান হবেন পাঁচরাশির জাতক-জাতিকারা। জগন্নাথদেবের আর্শীবাদে বদলে যেতে পারে জাতক-জাতিকাদের জীবন।

Advertisement

মকর রাশি: আজকের পূণ্যতিথিতে মকররাশির জাতক-জাতিকারা তাঁদের অর্থ সংকট থেকে মুক্তি পেতে পারেন। ব্যবসায়ে ভালো আয়ের যোগ রয়েছে। কঠোর পরিশ্রমের কারণে কর্মক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। সামাজিক স্তরে খ্যাতি পেতে পারেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কন্যা রাশি: বাংলায় প্রবাদ রয়েছে সবুরে মেওয়া ফলে! কন্যারাশির জাতক-জাতিকাদের আজকের দিনটিও ঠিক সেই রকম। কর্মক্ষেত্রে মন লাগিয়ে কাজ করলে বড় সুযোগ পাওয়া যেতে পারে। স্বাস্থ্য ভালোই যাবে। বিবাহিত জীবনও ভালোই কাটবে।

Advertisement

তুলা রাশি: স্নানযাত্রায় প্রভুর কৃপা থাকবে তুলারাশির জাতক-জাতিকাদের উপরেও। ব্যবসার সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা ভালো ফল পাবেন। তবে বাড়ির লোকের সঙ্গে মত পার্থক্য ঘটতে পারে। বড়দের বিরুদ্ধে যাবেন না। কর্মক্ষেত্রে কাজের গতি বাড়ালে উপকৃত হবেন। বসের সঙ্গে সুসম্পর্ক তৈরি করুন।

বৃশ্চিক রাশি: দেবস্নান তিথিতে বৃশ্চিক রাশি জাতক-জাতিকারা প্রভুর আর্শীবাদে লাভবান হবেন। নিজেদের কঠোর পরিশ্রমের কারণে ভালো পদ পেতে পারেন। প্রেমে সাফল্য পাবেন।

মীন রাশি: স্নানযাত্রায় ব্যবসায়ী ভালো আয় করতে পারবেন। জগন্নাথ দেবের কৃপায় স্বাস্থ্যের উন্নতি হবে। মানসিক দিক থেকে চাঙ্গা থাকবেন এরা। বেকাররা চাকরির সুযোগ পাবেন। সুযোগ হাতছাড়া করবেন না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.