সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ঘুম ধ্যান, ঘুম জ্ঞান, ঘুম চিন্তামণি, ঘুম ছাড়া আমি যেন মনি হারা ফণী’, না আসল বাংলা প্রবাদ বাক্য নয়। টাকার জায়গায় ঘুমটা জুড়ে দেওয়া হয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, চারটি রাশির জাতক-জাতিকারদের সঙ্গে এই বাক্যটি সমার্থক। কারণ, এই রাশির জাতক-জাতিকারা ঘুমতে ভীষণ পছন্দ করেন। যে-কোনও জায়গায় ঘুমিয়ে পড়তে পারেন এরা। তালিকায় কোন কোন রাশি?
বৃষ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের যদি ঘুমের পূজারি বলা হয় তাহলে অতিরিক্ত কিছু বলা হবে না। একটু ফাঁকা সময় পেলেই ঘুমিয়ে পড়তে পছন্দ করেন এই রাশির জাতক-জাতিকারা। ঘুম এদের ভীষণ প্রিয়।
মীন রাশি: এই রাশির জাতক-জাতিকারা স্বভাবগত ভাবেই স্বপ্নপ্রেমী হয়ে থাকেন। স্বপ্ন দেখার জন্য ঘুমের থেকে ভালো বা কী হতে পারে! যাইহোক নিজেকে তরতাজা রাখতে অল্প সময়েরও জন্য ঘুমিয়ে নিতে পছন্দ করেন মীন রাশির জাতক-জাতিকারা।
কর্কট রাশি: দুঃসময়ে নিজেকে শান্ত রাখতে ঘুম সবথেকে ভালো উপায় বলে মনে করেন কর্কট রাশির জাতকরা। ঘুমে মানসিক শান্তি খুঁজে পান এরা। অল্প জায়গাতেও ঘুমিয়ে পড়তে পারে এরা।
তুলা রাশি: ঘুম বিশেষজ্ঞ কেউ হয়ে থাকলে সেটা কুম্ভরাশির জাতিক-জাতিকারা। ঘুমকে কার্যত শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে এরা। তবে শুধুই ঘুম নিজেদের তরতাজা করে তুলতে ঘুমকে বেছে নেয় এরা।
সিংহ রাশি: রাজকীয় ঘুম বলে কিছু হয়ে থাকলে তা পুরোপুরি উপভোগ করেন সিংহ রাশির জাতক-জাতিকারা। সারাদিনের পর নিজের ঘুমের সঙ্গে কোনও আপস করেন না এই রাশির জাতক-জাতিকারা।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে