সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমে পড়লে, অনেক সময় সহজে মনের কথা বলে ওঠা যায় না৷ আবার অনেকেই খুব সহজে ভালবাসার মানুষটিকে নিজের মনের কথা বলে দেন৷ ডেটে যাওয়ার প্রস্তাব দিয়ে ফেলেন৷ আবার অনেকে কেবল দূর থেকে ভালবাসার মানুষটিকে দেখেই যান৷ তাঁর অনুভূতি, তাঁর নিজে থেকে এগিয়ে আসার অপেক্ষা করতে থাকেন৷ প্রেমের প্রস্তাব দেওয়া কিংবা ডেটে যাওয়ার প্রস্তাব দেওয়া কিংবা না দেওয়া অন্তর্মুখী বা বহির্মুখী হওয়ার উপর নির্ভর করে৷ আর রাশিফলই বলে দেয় কে অন্তর্মুখী আর কে বহির্মুখী৷ কে মনের কথা বলে দিতে পারেন এক নিমেষে আর কে কেবলই অপেক্ষা করে যান৷
লিও, ক্যাপ্রিকর্ন, পাইসেস:
কাউকে মনে ধরলে সে কথা লুকিয়ে রাখেন না এই রাশির জাতক-জাতিকারা৷ খুব সহজেই মনের কথা জানিয়ে দেন৷ পাশাপাশি ডেটে যাওয়ার প্রস্তাবও দিয়ে ফেলেন সহজেই৷
ভার্গো, লিব্রা, স্করপিও:
ধরি মাছ না ছুঁই পানি! এটাই হল মনের মানুষকে মনের কথা বলার মূলমন্ত্র এই রাশির জাতক-জাতিকাদের৷ সরাসরি না বললেও, কথাবার্তায়, হাবেভাবে তাঁরা সবসময়ই বুঝিয়ে দিতে চান, কোন মানুষটিকে তাঁদের মনে ধরেছে এবং তাঁর সঙ্গে আলাদা করে সময় কাটাতে চাইছেন৷
টরাস, জেমিনি, ক্যানসার:
এই রাশির জাতক-জাতিকারা বেশ লাজুক প্রকৃতির হন৷ মুখ ফুটে মনের কথা বলতে পারেন না৷ মনে করেন বন্ধুত্বের মাধ্যমেই বুঝিয়ে দেবেন নিজেদের মনের কথা৷ তাই অপর ব্যক্তির সবচেয়ে ভাল বন্ধু হয়েই তাঁদের মনের কথা বুঝে নিতে চেষ্টা করেন৷
স্যাজিটেরিয়াস, অ্যাকোয়ারিয়াস, এরিস:
এই রাশির জাতক-জাতিকারা যাঁদের ভালবাসেন তাঁদের থেকে ভালবাসা পাওয়ার চেষ্টায় মগ্ন থাকেন৷ তাই নিজের মনের কথা ভালবাসার মানুষটিকে বলার থেকে তাঁরা অপর ব্যক্তিটিকে নিজের প্রেমে ফেলার প্রচেষ্টায় বেসি সময় দেন৷ আর যখন অপরপক্ষ তাঁদের জন্য একইরকম অনুভব করেন, তখন সুযোগ বুঝে নিজেদের মনের কথা জানান৷
সর্বশেষ খবর
-
সোনালি ঝড় অব্যাহত, মালয়েশিয়াকে উড়িয়ে এশিয়াড হকিতে সোনা ভারতের
-
নেসলের দুগ্ধজাত খাবারে বিষ! পণ্য বিক্রি বন্ধ করার নির্দেশ কেন্দ্রের
-
ব্রিটিশ নাগরিকত্ব লুকিয়ে সরকারি বেতন! যোগীরাজ্যে ‘প্রতারক’ মাদ্রাসা শিক্ষকের জমি বাজেয়াপ্ত ইডির
-
শুধু ক্রিকেটেই শত্রু পাকিস্তান! এশিয়ান গেমসে পাক খেলোয়াড়দের জড়িয়েও ধরেছেন ভারতীয়রা
-
রুশ সেনায় এখনও কর্মরত ৫৫ ভারতীয়! ‘দ্রুত ব্যবস্থা নিন’, মস্কোকে আর্জি দিল্লির