back কুম্ভ রাশি
Monthly Kumbha Rashifal

মাসিক রাশিফল, এপ্রিল ২০২৬: কুম্ভের ভাগ্যের চাকা কোন দিকে?

এপ্রিল মাস মানেই নতুনের আবাহন। বৃহস্পতি ও শনির অবস্থানগত পরিবর্তনের প্রভাব পড়বে আপনার দৈনন্দিন জীবনে। গ্রহ-নক্ষত্রের চলন বলছে, এই মাসটি বারো রাশির জাতক-জাতিকার জীবনে নানা নাটকীয় পরিবর্তন নিয়ে আসছে। কারও ক্ষেত্রে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে, আবার কারও ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। চলুন দেখে নেওয়া যাক, ২০২৬ সালের এপ্রিল মাস কুম্ভ রাশির জন্য ঠিক কী কী সংকেত দিচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১৩:১৮

options
link
মাসিক রাশিফল, এপ্রিল ২০২৬: কুম্ভের ভাগ্যের চাকা কোন দিকে?

কুম্ভ রাশি

Advertisement

কুম্ভ রাশির জাতকদের জন্য মাসটি অত্যন্ত ফলদায়ক। বিশেষ কোনও ব্যক্তির সাহায্যে বড় প্রজেক্ট পেতে পারেন। শিল্পীদের জন্য এটি সুবর্ণ সময়। কর্মদক্ষতা বাড়বে। ব্যবসায়িক প্রসারের সুযোগ রয়েছে। পারিবারিক বিবাদ মিটে গিয়ে নতুন সদ্ভাব তৈরি হবে। শিক্ষার্থীদের পরীক্ষার ফল আশানুরূপ হবে। রক্তচাপের সমস্যা থাকলে নিয়মিত ওষুধ সেবন করুন। অনিদ্রাজনিত সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন। দান-ধ্যানে মন দিতে পারেন। সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে সময়টি অত্যন্ত অনুকূল।

Advertisement
  • শুভ রং: আকাশী ও বেগুনি।
  • শুভ রত্ন: নীলা বা অ্যামেথিস্ট
  • শুভ সংখ্যা: ৪, ৮
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.