back তুলা রাশি
Monthly Libra Rashifal

মাসিক রাশিফল, এপ্রিল ২০২৬: তুলার ভাগ্যের চাকা কোন দিকে?

এপ্রিল মাস মানেই নতুনের আবাহন। বৃহস্পতি ও শনির অবস্থানগত পরিবর্তনের প্রভাব পড়বে আপনার দৈনন্দিন জীবনে। গ্রহ-নক্ষত্রের চলন বলছে, এই মাসটি বারো রাশির জাতক-জাতিকার জীবনে নানা নাটকীয় পরিবর্তন নিয়ে আসছে। কারও ক্ষেত্রে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে, আবার কারও ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। চলুন দেখে নেওয়া যাক, ২০২৬ সালের এপ্রিল মাস তুলা রাশির জন্য ঠিক কী কী সংকেত দিচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১৯:৩১

options
link
মাসিক রাশিফল, এপ্রিল ২০২৬: তুলার ভাগ্যের চাকা কোন দিকে?

তুলা রাশি

Advertisement

তুলা রাশির জন্য এই মাসটি রোমান্টিক হবে। অবিবাহিতদের বিয়ের কথা পাকা হতে পারে। ব্যবসায় আয় বৃদ্ধির শুভ যোগ বর্তমান। আমদানি-রপ্তানি বাণিজ্যে বড় লাভ হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি পাবে। তবে সহকর্মীদের ঈর্ষার শিকার হতে পারেন। সাবধানে কাজ করুন। হার্টের রোগীদের এই মাসে বেশি সতর্ক থাকতে হবে। নিয়মিত চেকআপ করান। পারিবারিক কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারেন। প্রিয়জনের কাছ থেকে মূল্যবান উপহার পাওয়ার সম্ভাবনা। মাসের শেষ দিকে বিদেশ ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে।

Advertisement
  • শুভ রং: গোলাপী ও সাদা
  • শুভ রত্ন: হীরা বা ওপাল
  • শুভ সংখ্যা: ৬, ৮
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.