Monthly Sagittarius Rashifal

মাসিক রাশিফল, এপ্রিল ২০২৬: ধনুর ভাগ্যের চাকা কোন দিকে?

এপ্রিল মাস মানেই নতুনের আবাহন। বৃহস্পতি ও শনির অবস্থানগত পরিবর্তনের প্রভাব পড়বে আপনার দৈনন্দিন জীবনে। গ্রহ-নক্ষত্রের চলন বলছে, এই মাসটি বারো রাশির জাতক-জাতিকার জীবনে নানা নাটকীয় পরিবর্তন নিয়ে আসছে। কারও ক্ষেত্রে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে, আবার কারও ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। চলুন দেখে নেওয়া যাক, ২০২৬ সালের এপ্রিল মাস ধনু রাশির জন্য ঠিক কী কী সংকেত দিচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১৮:৪৮

options
link
মাসিক রাশিফল, এপ্রিল ২০২৬: ধনুর ভাগ্যের চাকা কোন দিকে?

ধনু রাশি

Advertisement

ধনু রাশির জন্য এপ্রিল মাসটি ভ্রমণের মাস। পেশাগত কারণে একাধিক সফর হতে পারে। কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা প্রবল। আইটি বা প্রযুক্তি ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের উন্নতির যোগ রয়েছে। সঞ্চয়ের দিকে মন দিন। বিলাসিতায় বাড়তি খরচ রাশ টানুন। পরিবারে আনন্দ ও শান্তির পরিবেশ থাকবে। সন্তানদের সাফল্য আপনাকে গর্বিত করবে। পুরনো কোনও রোগ থেকে মুক্তি পেতে পারেন। তবে গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। সপ্তাহের শেষে প্রিয়জনদের নিয়ে পিকনিকের পরিকল্পনা হতে পারে। ভাগ্যের সহায়তা পাবেন।

Advertisement
  • শুভ রং: হলুদ ও বাসন্তী
  • শুভ রত্ন: পোখরাজ
  • শুভ সংখ্যা: ১, ৩
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.