Weekly Meen Rashifal

সাপ্তাহিক রাশিফলে মীন (২ আগস্ট-৮ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মঙ্গল বৃষে, বুধ মিথুনে, রবি ও বৃহস্পতি কর্কটে, সিংহে কেতু, কন্যায় শুক্র, কুম্ভে রাহু ও চন্দ্র, মীনে বক্রী শনি। ২ আগস্ট রাত্রি ১০.৪২ মিঃ মঙ্গল মিথুনে প্রবেশ করবে। ৫ আগস্ট রাত্রি ৭.৫৪ মিঃ বুধের প্রবেশ আছে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ১১:২২

options
link
সাপ্তাহিক রাশিফলে মীন (২ আগস্ট-৮ আগস্ট ২০২৬)

এই সপ্তাহে এই রাশির জাতক-জাতিকারা ভাগ‌্যের সহায়তা পাবেন। অন‌্যের কথায় প্রভাবিত হয়ে প্রতিবেশীদের সঙ্গে বাক্‌-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। জমি-জমা ও সম্পত্তি রক্ষার জ‌ন‌্য আরও উদ‌্যোগী হতে হবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা নিজ দলে বড় পদ বা দায়িত্ব পেতে পারেন। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের আগে উপযুক্ত পরামর্শদাতার পরামর্শ নিয়ে কাজ করবেন। উচ্চশিক্ষা ও গবেষণারত ছাত্র-ছাত্রীরা তাদের সাফলে ধরে রাখতে পারবে। খেলাধূলায় কৃতিত্বের জন‌্য সুনাম ও আয় বৃদ্ধি পাবে। বিদ‌্যুৎ ও আগুন থেকে সাবধান। ব‌্যবসায়ীদের আর্থিক লেনদেনের ব‌্যাপারে খুবই সতর্ক থাকতে হবে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.