back কন্যা রাশি
Weekly Kanya Rashifal

সাপ্তাহিক রাশিফলে কন্যা (২ আগস্ট-৮ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মঙ্গল বৃষে, বুধ মিথুনে, রবি ও বৃহস্পতি কর্কটে, সিংহে কেতু, কন্যায় শুক্র, কুম্ভে রাহু ও চন্দ্র, মীনে বক্রী শনি। ২ আগস্ট রাত্রি ১০.৪২ মিঃ মঙ্গল মিথুনে প্রবেশ করবে। ৫ আগস্ট রাত্রি ৭.৫৪ মিঃ বুধের প্রবেশ আছে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ১১:৫০

options
link
সাপ্তাহিক রাশিফলে কন্যা (২ আগস্ট-৮ আগস্ট ২০২৬)

সপ্তাহের প্রারম্ভে ব‌্যয় কম হওয়ার ফলে সঞ্চয়ে মন দিন। কর্মপ্রার্থীরা নতুন উদ‌্যম নিয়ে কর্মের চেষ্টা করুন। রাজনীতির সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা নিজ দলে সম্মানজনক পদ পেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। শিক্ষার্থীদের নিজের উদাসীনতার জন‌্য ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। খাওয়া-দাওয়ার ক্ষেত্রে সাবধানে থাকুন। কন‌্যা সন্তানের বিদ‌্যালাভের অসামান‌্য সাফল্যের জন‌্য নিজেকে গর্বিত বোধ করবেন। অন‌্যের প্ররোচনায় বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ ব‌্যবহার করবেন না। ব‌্যবসায়ীরা ব‌্যবসা বৃদ্ধির জন‌্য বাড়তি বিনিয়োগ করতে পারেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.