Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
পদ্মাপারের ভোট ২০২৬
Bangladesh

প্রান্তিক পরিবারগুলিকে মাসে ২৫০০ টাকা, ধর্ম-বিদ্বেষ রোখার বার্তা, বিএনপি-র ইস্তাহারে আর কী প্রতিশ্রুতি?

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন। তার আগে শুক্রবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল বিএনপি। ইস্তেহারে ৯টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছে তারেক রহমানের দল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১৮:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১৮:২৩

options
link
প্রান্তিক পরিবারগুলিকে মাসে ২৫০০ টাকা, ধর্ম-বিদ্বেষ রোখার বার্তা, বিএনপি-র ইস্তাহারে আর কী প্রতিশ্রুতি? zoom
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত।

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন। তার আগে শুক্রবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল বিএনপি। ইস্তেহারে ৯টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছে তারেক রহমানের দল। এদিন বিকেলে ঢাকার সোনারগাঁও হোটেলে এই ইস্তাহার ঘোষণা করা হয়েছে। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির ইস্তাহারে যে ৯টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো হল-

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১. প্রান্তিক ও নিম্ন আয়ের পারিবারগুলিকে সুরক্ষা দিতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। পরে এই অঙ্কটি পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।

২. কৃষকরা তাঁদের উৎপাদিত ফসলের যাতে ন্যায্যমূল্য পান, তা নিশ্চিত করা হবে ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে ভর্তুকি, ঋণ, কৃষিবিমা ও ফসলের বাজারজাতকরণে জোরদার করা হবে। মৎস্যচাষি, পশুপালনকারী খামারগুলি এবং ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই সুবিধা পাবেন।

৩. দুর্নীতিমুক্ত ও উন্নত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। 

৪. উন্নত শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে দক্ষ ও মূল্যবোধভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন করা হবে। প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, শিক্ষক-শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা ও ‘মিড-ডে মিল’ চালু করা হবে।

৫. তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তা, এবং মেধার ভিত্তিতে সরকারি নিয়োগ নিশ্চিত করা হবে।

৬. ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসাবে গড়ে তুলতে জেলা এবং উপজেলা পর্যায়ে ক্রীড়া পরিকাঠামো ও প্রশিক্ষণের ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।

৭. পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের দিকে বিশেষ খেয়াল রাখা হবে। পাশাপাশি ১০ হাজার কিলোমিটার নদী, খাল খনন, ৫ বছরে ১৫ কোটি বৃক্ষরোপণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে।

৮. ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য বিশেষ কল্যাণ ব্যবস্থা চালু করা হবে।

৯. ডিজিটাল অর্থনীতি ও বৈশ্বিক সংযোগ বাড়াতে আন্তর্জাতিক পেমেন্ট সিষ্টেম (পেপাল) চালু, ই-কমার্সের আঞ্চলিক হাব স্থাপন ও ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের রপ্তানি সম্প্রসারণ করা হবে।

বিএনপি বলছে, এই ইস্তাহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা। বিএনপি প্রতিশোধ নয়, ন্যায় ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাস করে। ক্ষমতা নয়, জনগণের অধিকারই বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু। লুটপাট নয়, উৎপাদন; ভয় নয়, অধিকার; বৈষম্য নয়, ন্যায্যতা—এই নীতিতেই রাষ্ট্র পরিচালিত হবে। বিএনপি আরও জানিয়েছে, জনগণের রায়ে দায়িত্ব পেলে তারা এমন একটি বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে ভোটের মর্যাদা থাকবে। সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যের অবসান হবে। আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.