Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
Balurghat Airport

ফের বালুরঘাট থেকে উড়বে বিমান! প্রতিশ্রুতি পূরণে তৎপর সুকান্ত

বালুরঘাটের মাহিনগর এলাকাতে রয়েছে বিমানবন্দর। অন্তত ৫০ একর জমির মধ্যে থাকা এই বিমানবন্দর থেকে শেষ বিমান চলাচল করে আশির দশকে। ২০১৬ প্রথমদিকে এই বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করেছিল পূর্ত দপ্তর।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ৯, ২০২৬, ১৪:৩২

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ৯, ২০২৬, ১৪:৩২

options
link
ফের বালুরঘাট থেকে উড়বে বিমান! প্রতিশ্রুতি পূরণে তৎপর সুকান্ত zoom
নয়াদিল্লি গিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন ড. সুকান্ত মজুমদার।

বালুরঘাট থেকে বিমান পরিষেবা চালু করতে তৎপর হলেন সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ড: সুকান্ত মজুমদার। এ নিয়ে সোমবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকও করলেন তিনি। ডবল ইঞ্জিন সরকারের সুফলে এই পরিষেবা দ্রুত চালু হওয়ার ব্যাপারে আশাবাদী সকলে।

দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিক্যাল কলেজ স্থাপন, বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নতি, বিমান পরিষেবা চালু, বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেলপথ সম্প্রসারণ-সহ একাধিক দাবি উঠে এসেছিল বারবার। বিধানসভা নির্বাচনের আগে জেলার এসব উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংসদ সুকান্ত মজুমদার। সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে দক্ষিণ দিনাজপুরে মেডিক্যাল কলেজ স্থাপনের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছেন। তাঁরই উদ্যোগে রেল, বিশ্ববিদ্যালয় ছাড়াও অনান্য দাবিগুলিও বাস্তবায়নের পথে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবার জেলার আরেক গুরুত্বপূর্ণ দাবি বিমান পরিষেবা চালুর ক্ষেত্রেও কেন্দ্রের দরবারে সরব হলেন তিনি। সরাসরি নয়াদিল্লি গিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন ড. সুকান্ত মজুমদার। বৈঠকে বালুরঘাট বিমানবন্দর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিমান পরিষেবা চালুর বিষয়টি বিশেষভাবে উত্থাপন করেন তিনি। পরে সাংসদ জানান, “এ দিন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর সামনে বালুরঘাট বিমানবন্দরকে কার্যকরী করার জন্য যাবতীয় বিষয় তুলে ধরি। মুখ্যমন্ত্রীর থেকে এনিয়ে সমস্ত সহযোগিতার আশ্বাস পেয়েছি। এতদিন বালুরঘাট বিমানবন্দর রাজ্য সরকারের হাতে ছিল। এখন সিদ্ধান্ত হয়েছে এই বিমানবন্দর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হবে।” কী ভাবে এখান থেকে বিমান চালানো যায়, তা দেখছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। বালুরঘাট থেকে বিমান পরিষেবা চালুর বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে।

প্রসঙ্গত, বালুরঘাটের মাহিনগর এলাকাতে রয়েছে বিমানবন্দর। অন্তত ৫০ একর জমির মধ্যে থাকা এই বিমানবন্দর থেকে শেষ বিমান চলাচল করে আশির দশকে। ২০১৬ প্রথমদিকে এই বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করেছিল পূর্ত দপ্তর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.