সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর দুয়েক আগে একবার বিস্ফোরণ হয়েছিল৷ ফের কারখানায় আগুন লেগে যায় রবিবার৷ ঘটে বিস্ফোরণ৷ ঘটনায় সোনারপুরের বাজি কারখানার মালিককে আটক করেছে পুলিশ৷ অনিচ্ছাকৃত খুন ও বিস্ফোরক আইনে মামলা রুজু করে তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ৷
[তর্পণ করতে গিয়ে মৃত ২, গঙ্গায় তলিয়ে গেলেন অধ্যাপক-ব্যবসায়ী]
ঘনবসতিপূর্ণ এলাকায় বাজি কারখানা৷ রবিবার সকালে কারখানায় কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক৷ আচমকাই আগুন লেগে যায় সোনারপুরের গোবিন্দপুর বাইপাস চত্বরের একটি বাজি কারখানায়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চোখের নিমেষে আগুনের গ্রাসে চলে যায় কারখানাটি৷ পাঁচিল-সহ গোটা বিল্ডিংটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে৷ এলাকায় তুমুল আতঙ্ক৷ কোনওমতে বাজি কারখানা থেকে অগ্নিদগ্ধ অবস্থায় সাতজন শ্রমিককে বের করে আনেন স্থানীয় বাসিন্দারা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল৷ দুটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিভিয়েও ফেলেন দমকলকর্মীরা৷ বাজি কারখানা লাগোয়া বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সোনারপুরের বাজি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অনিচ্ছাকৃত খুন ও বিস্ফোরক আইনে মামলা রুজু করেছে সোনারপুর থানার পুলিশ৷ আটক করা হয়েছে কারখানার মালিককে৷ অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে ফেরার তাঁর ছেলে৷
জানা গিয়েছে, ২০১৬ সালে সোনারপুরের গোবিন্দপুরের ওই কারখানা বিস্ফোরণ ঘটেছিল৷ মালিকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে তদন্তে নামে পুলিশ৷ চার্জশিটও পেশ করা হয়৷ সেই মামলা এখনও বিচারাধীন৷ তদন্তকারীদের দাবি, রবিবার আগুন লাগার পর কারখানাটির লাইসেন্স আছে কিনা, তা খতিয়ে দেখা হয়৷ দেখা যায়, ট্রেড লাইসেন্সই নয়, কারখানাটিকে ছাড়পত্র দিয়েছে পুরসভা, এমনকী দমকলও৷ সেক্ষেত্রে বিস্ফোরণ মামলা নিষ্পত্তি না হওয়া সত্ত্বেও কী করে কারখানাটিকে ছাড়পত্র দেওয়া হল? তা নিয়ে প্রশ্ন উঠেছে৷
[ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আগ্রহী ইসলামপুর কাণ্ডে নিহতদের পরিবার]
সর্বশেষ খবর
-
বুলেট ট্রেনের তুঙ্গ গতিতে এগিয়ে চলাই এখন রাজ্যের একমাত্র পথ
-
‘পুরনো কমিটি শিল্পীদের চিঠি-মেল গায়েব করে দিত’, আর্টিস্ট ফোরাম নিয়ে বিস্ফোরক ভাস্বর
-
চোট সারিয়ে ১০ ওভার বোলিং! আইপিএলের ব্যর্থতা ভুলে ওয়ানডে’তে কামব্যাকের পথে হার্দিক
-
এবার বিদ্রোহী দলে নাম লেখাচ্ছেন অভিষেকের ‘সেনাপতি’ সায়নী! দিল্লি দরবারে তুঙ্গে জল্পনা
-
ডিমের পর নতুন অস্ত্র! ধৃত সব্যসাচীকে লক্ষ্য করে পচা টমেটো, গোবর উত্তেজিত জনতার