Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
Arijit Singh Arnab

ওপার বাংলার অর্ণবের সঙ্গে এপার বাংলার অরিজিৎ! হচ্ছেটা কী?

দুই গায়কের ছবি ঘিরে শোরগোল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৩, ১৫:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৩, ১৫:২২

options
link
ওপার বাংলার অর্ণবের সঙ্গে এপার বাংলার অরিজিৎ! হচ্ছেটা কী? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই বাংলার দুই জনপ্রিয় শিল্পী। একজন এপারের অরিজিৎ সিং। আরেকজন ওপারের অর্ণব। এই দুই শিল্পী এবার একসঙ্গে! সোশ্যাল মিডিয়ায় অর্ণব-অরিজিতের ছবি ছড়িয়ে পড়তেই শোরগোল। অনুরাগীদের মনের মধ্য়ে নানা প্রশ্ন, তাহলে কী একসঙ্গে জুটি বেঁধে নতুন কোনও কাজ করতে চলেছেন অরিজিৎ-অর্ণব?

[আরও পড়ুন: ২১ বছরের নায়িকাকে ঠোঁটঠাসা চুমু, সাফাই দিতে গিয়ে শাহরুখের নাম নিলেন নওয়াজউদ্দিন ]

বাংদেশের জনপ্রিয় শিল্পী অর্ণব সোশ্য়াল মিডিয়ার পাতায় লিখেছেন, ”এত দিন পর দেখা৷ একটা দারুণ সময় উপহার দেওয়ার জন্য অরিজিৎ, তোমাকে ধন্যবাদ৷ গত সন্ধ্যাটা অসাধারণ কেটেছে৷ ইচ্ছা করছিল তোমার সঙ্গে আরও কিছুটা সময় থাকার৷ কী মজাদার সব খাবার। আর তোমার সঙ্গে দেখা হওয়াটা একটা উপহারের মতো।” সঙ্গে অর্ণব লিখলেন, ”খুব জলদিই গানটা পাঠাচ্ছি।” অর্ণবের এই লেখাতেই নানান জল্পনা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অর্ণবের পোস্ট দেখে বোঝা যাচ্ছে, তিনি সম্প্রতি জিয়াগঞ্জে গিয়েছিলেন। সেখানেই অরিজিতের সঙ্গে দেদার আড্ডায় মেতে উঠেছিলেন তিনি। তবে অনুরাগীরা মনে করছেন, অরিজিৎ-অর্ণব একসঙ্গে হলে দারুণ কিছু একটা ঘটবে। তবে এর উত্তর কিন্তু একেবারেই দিতে চাননি অর্ণব।

[আরও পড়ুন: OMG! ‘কভি খুশি কভি গম’-এর সঙ্গে এত মিল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র! দেখুন]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.