Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
যৌন হেনস্তা

যৌন হেনস্তার শিকার, টেলিভিশন দুনিয়াকে ‘গুডবাই’ জানালেন অভিনেত্রী

কাস্টিং ডিরেক্টর বলেছিলেন, 'আমাকে খুশি কর, আমি তোমায় কাজ দেব।'

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০১৯, ১৪:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০১৯, ১৪:০৪

options
link
যৌন হেনস্তার শিকার, টেলিভিশন দুনিয়াকে ‘গুডবাই’ জানালেন অভিনেত্রী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুব ছোট বয়সেই অভিনয় জগতে পা রেখেছিলেন। অভিনয় দক্ষতা দিয়েই মানুষের মন জয় করার ইচ্ছা ছিল। কিন্তু হল না। বাদ সাধল ঝকমকে ইন্ডাস্ট্রির কালো দিকটা। যৌন হেনস্তার শিকার হতে হল উঠতি অভিনেত্রীকে। যে কারণে অভিনয়ের জগত থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তই নিয়ে ফেললেন তিনি।

মাস কয়েক আগেই বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। #MeToo হ্যাশট্যাগ সহযোগে যৌন হেনস্তার প্রতিবাদ জানিয়েছিলেন সেলেবরা। প্রিয়াঙ্কা চোপড়া থেকে স্বারা ভাস্কর, প্রত্যেকেই অকপটে জানিয়েছিলেন নিজেদের খারাপ অভিজ্ঞতার কথা। কারও কারও অপ্রীতিকর অভিজ্ঞতা না হলেও অনেককেই এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে। তেমনই একজন হলেন জনপ্রিয় ‘খিচড়ি’ ধারাবাহিকের অভিনেত্রী রিচা ভদ্র। চাক্কি পরেখ নামের এক শিশুর ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু কাস্টিং কাউচের শিকার হওয়ার পরই কেরিয়ারে ব্রেক কষেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: প্রথম পোস্টারেই কমেডির ছোঁয়া, ‘বিবাহ অভিযান’ ঘিরে চড়ছে পারদ]

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, বিয়ের পর তিনি একটি চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন। সেখানে অনেকে তাঁকে ‘সমঝোতা’র পথে হাঁটার পরামর্শ দেন। রিচা বলেন, “এক কাস্টিং ডিরেক্টর বলেছিলেন, ‘আমাকে খুশি কর, আমি তোমায় কাজ দেব।’ একটা হোটেলে আমার সঙ্গে দেখা করতে চান। আমি কফি শপে দেখা করার কথা বলেছিলাম। তারপরই ইন্ডাস্ট্রির প্রতি আমার যা ভালবাসা ছিল, সব শেষ হয়ে যায়। শিশু শিল্পী হিসেবে আমি যে ভাবমূর্তি তৈরি করেছিলাম, তা খোয়াতে চাইনি।” শুধু তাই নয়, ওজন বেড়ে যাওয়া নিয়েও সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ট্রোলড হতে হয়েছে তাঁকে।

‘খিচড়ি’ ছাড়াও বা বহু অউর বেবি এবং মিসেস তেণ্ডুলকরেও দেখা গিয়েছিল রিচাকে। টেলিভিশনের দুনিয়া ছেড়ে নতুন জীবনেই খুশি তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Richa Bhadra (@richabhadra) on

[আরও পড়ুন: ‘৫৬ ইঞ্চি ছাতি’ নিয়ে মোদিকে কটূক্তি, রীতেশের মন্তব্য ঘিরে বিতর্ক]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.