Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
West Bengal Weather

অবশেষে বাংলায় ঢুকল বর্ষা! উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে কবে আসবে মৌসুমি?

আগেই পূর্ব ভারতের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের সম্পূর্ণ এলাকা ছাড়াও অরুণাচল প্রদেশ, অসম, ত্রিপুরার কিছু অংশে ঢুকে পড়েছে মৌসুমি বায়ু।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৯, ২০২৬, ২০:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৯, ২০২৬, ২০:২৪

options
link
অবশেষে বাংলায় ঢুকল বর্ষা! উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে কবে আসবে মৌসুমি? zoom
বুধবারও ভিজবে উত্তরের জেলাগুলি।

গত কয়েক দিনে সূর্যের চোখ রাঙানিতে নেজাহাল বঙ্গবাসী। তাপমাত্রার পাশাপাশি চরম আর্দ্রতায় অস্বস্তি চরমে পৌঁছেছে। এই অবস্থায় সুখবর দিল হাওয়া অফিস। যাবতীয় অপেক্ষার অবসান ঘটিয়ে বঙ্গে প্রবেশ করল বর্ষা। মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ধীরে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে সে। সব ঠিক থাকলে আগামী চার-পাঁচ দিনে গোটা রাজ্যের দখল নেবে বর্ষা।

মঙ্গলবার সকালে জানা গিয়েছিল, আগামী দু’দিনের মধ্যে উত্তরবঙ্গে ঢুকে পড়তে পারে বর্ষা। যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের মঙ্গলবার দুপুরের বুলেটিন বলা হয়েছে, উত্তরের কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বেশির ভাগ অংশ এবং দার্জিলিঙের কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে। এর জেরে পাহাড় সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত কয়েক সপ্তাহে প্রাক বর্ষার বৃষ্টি চলছিল উত্তরের জেলাগুলিতে। মঙ্গলবারও জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পঙে হতে পারে ভারী বৃষ্টি। উত্তরের বাকি জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে।

বুধবারও ভিজবে উত্তরের জেলাগুলি। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। বৃহস্পতি ও শুক্রেও ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের একাধিক জেলায়। প্রশ্ন হল, দক্ষিণে কি এখনই সুরাহা হবে? হাওয়া অফিস জানিয়েছে, বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলিতে হালকা বৃষ্টির পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে অস্বস্তিকর গরমের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গে খাতায়কলমে বর্ষা প্রবেশের দিন ১০ জুন। চার দিন আগে-পরে উত্তরে বর্ষা প্রবেশ করলে তা স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। সেই হিসাবে উত্তরবঙ্গে এবার সময়ে বর্ষা প্রবেশ করেছে। আগেই পূর্ব ভারতের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের সম্পূর্ণ এলাকা ছাড়াও অরুণাচল প্রদেশ, অসম, ত্রিপুরার কিছু অংশে ঢুকে পড়েছে মৌসুমি বায়ু।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.