ব্রাজিল থেকে এসেছেন রাঁধুনি, দিনে পাঁচবার আহার, ভিনিসিয়াসদের পাতে কলকাতার টাটকা মাছও
পাঁচ বেলায় কী কী খাচ্ছেন ব্রাজিলের তারকারা।
মৎস্য মারিব খাইব সুখে। বাঙালির এই চিরন্তন আপ্তবাক্য ব্রাজিলিদের জন্য পুরোপুরি খেটে যায়। কলকাতায় ব্রাজিলিয় ফুটবলারদের খাবারের প্লেটে তাই মাছের ছড়াছড়ি। সূত্রের দাবি, ব্রাজিল ফুটবলাররা খাবার-দাবারের ব্যাপারে বেশ নিয়মনাস্তি মেনেই চলেছেন। দলের নিউট্রিশিনিস্টের পরামর্শ মতোই তাঁদের খাবারের মেনু সাজানো হচ্ছে। পুষ্টিবিদের বেঁধে দেওয়া রুটিনের বাইরে তাঁরা বেরোচ্ছেন না বটে, তবে সেই বাঁধাধরা মেনুতেও রয়েছে বৈচিত্র।
বৃহস্পতিবার রাতে ২৬ জন ফুটবলার নিয়ে কড়া নিরাপত্তার মধ্যে কলকাতায় পৌঁছেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শুক্রবার বিকালে যুবভারতীর মূল মাঠে অনুশীলন করবে সেলেকাওরা। তারপর আজ সন্ধেতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্রাজিল এবং উরুগুয়ে দলকে সান্ধ্যকালীন ভোজনে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে ভিনিদের জন্য বাঙালি এবং ভারতীয় খাবারের ব্যবস্থা করা হয়েছে। তবে সূত্র বলছে, ব্রাজিল ফুটবলাররা ব্রাজিল থেকে আনা নিজেদের রাঁধুনির তৈরি খাবারই খাচ্ছেন।