স্ত্রীর সঙ্গে সমুদ্রে জলকেলি, সৈকতে মাতলেন কোন খেলায়? দেখুন ধাওয়ানের হানিমুন ডায়েরি
হানিমুনের একাধিক ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন গব্বর।
আরও পড়ুন:
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি দিল্লি এনসিআরে ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে সারেন ধাওয়ান। বিয়েতে উপস্থিত ছিলেন শিখরের দীর্ঘ দিনের ওপেনিং সঙ্গী প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা। হিটম্যানের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ঋতিকা। সস্ত্রীক উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না, ইরফান পাঠান। দেখা গিয়েছে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লাকেও।
২০১২ সালে অস্ট্রেলিয়া নিবাসী বঙ্গকন্যা আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় ধাওয়ানের। তাঁদের একটি পুত্রও আছে। কিন্তু অত্যন্ত তিক্ততার মধ্যে আয়েশার সঙ্গে ১১ বছরের দাম্পত্য জীবন শেষ হয়। প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ করেন শিখর। এরপর আদালত তাঁকে বিবাহবিচ্ছেদের অনুমতি দেয়। এবার চল্লিশোর্ধ্ব প্রাক্তন ক্রিকেটার ভালোবাসার নতুন ঠিকানা খুঁজে পেলেন।
শিখরের জীবনে নতুন প্রেমের ইঙ্গিত মেলে ২০২৪ সালের শেষের দিকে। সোফির সঙ্গে ঘনিষ্ঠমহলে দেখা যেত তাঁকে। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে ভারতীয় দলের ম্যাচ দেখতে সোফির সঙ্গে হাজির ছিলেন ধাওয়ান। তারপর একসঙ্গে ছবি দিয়ে ‘মাই লাভ’ বলে সবটা স্বীকারও করে নেন। ধাওয়ান ও সোফিকে হানিমুন মুডে দেখে ফ্যানরাও আনন্দিত।