ধোনিহীন আইপিএলে লাইমলাইটে সাক্ষী, চর্চায় ডায়মন্ড পালিশ ঘড়ি, দাম শুনলে চমকে যাবেন!
কী কী ফিচার রয়েছে বিলাসবহুল এই ঘড়িতে?
এই মুহূর্তে ফিট হয়েও নামছেন না ধোনি। শোনা যাচ্ছে, দলের ভারসাম্যের কথা মাথায় রেখে খেলছেন না মাহি। তা বলে স্বামীর দলকে সমর্থন করবেন না সাক্ষী? সম্প্রতি চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচেও তিনি হাজির ছিলেন ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারিতে। আইপিএলে বহুচর্চিত 'এল ক্লাসিকো' নিয়ে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে।
আরও পড়ুন:
সেই ম্যাচে ১০৩ রানে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পায় সিএসকে। তবে ম্যাচ চলাকালীন ক্যামেরা যখন গ্যালারির দিকে ঘোরে, তখন আলোচনায় উঠে আসেন সাক্ষী। জমকালো পোশাক নয়। অতিরিক্ত সাজসজ্জা নয়। শান্ত ও সংযত উপস্থিতিতেই নজর কাড়েন তিনি। যা অনেকের প্রশংসা কুড়িয়েছে। তবে এর মধ্যে নজর কাড়ে তাঁর হাতে থাকা বিলাসবহুল ঘড়ি।
আরও পড়ুন:
অন্যদিকে, ২৩ এপ্রিল সিএসকে বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ধোনিপত্নীর হাতে দেখা যায় প্রায় ৩ কোটি টাকার রিচার্ড মিলের ঘড়ি। মাঠে ক্রিকেটারদের পারফরম্যান্স যেমন আলোচনায়, তেমনই গ্যালারিতে তাঁদের পরিবারের স্টাইল স্টেটমেন্টও সমানভাবে কাড়ছে অনুরাগীদের নজর। আইপিএলে তাই এখন ব্যাট-বলের লড়াইয়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে ফ্যাশনও এখন ট্রেন্ড।