বল বিকৃতির পর শাহিনের ঘরে রহস্যময় অতিথি, পিএসএল’কে ‘বাঁচাতে’ যেচে বিতর্ক বাঁধাচ্ছে পাক বোর্ড?
পাকিস্তান সুপার লিগ মানেই বিতর্ক।
পাকিস্তান সুপার লিগ মানেই বিতর্ক। বল বিকৃতির মতো ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া। এর আগে দুর্নীতিদমনের নিয়ম ভেঙে বিতর্কে জড়িয়েছেন শাহিন শাহ আফ্রিদি। সব দেখে অনেকেরই মনে হচ্ছে, ইচ্ছাকৃত এই কাণ্ডগুলো ঘটাচ্ছেন পাক ক্রিকেটাররা। পিএসএল নিয়ে ক্রিকেটদুনিয়ার আগ্রহ নেই। তাই বিতর্ক বাঁধিয়ে চর্চায় আসার চেষ্টা করছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
যা নিয়ে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ বলছেন, "বল বিকৃতি নিয়ে আমি কথা বলতে চাই না। কারণ তাহলে আমার সময়ের ঘটনাগুলোও বলতে হয়। আসলে কোনও সিনেমা রিলিজের সময়ই বোঝা যায় ওটা ফ্লপ হবে না। তখন বিতর্ক বাঁধিয়ে দেওয়া হয়। যেমন ইংল্যান্ডের দ্য হান্ড্রেড লিগ নিয়ে করা হল। ওই লিগের কথা কে জানত! এবার পাকিস্তানে বিতর্ক, সেগুলোই এগুলো শিরোনামে। কিন্তু ২৪ ঘণ্টা পর লোকে এসব ভুলে...
আসলে ম্যাচ গড়াপেটা বন্ধ করার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়। বাইরের ব্যক্তিদের ফাঁদ থেকে ক্রিকেটারদের আটকাতে দুর্নীতিদমন শাখার কর্মকর্তারা সক্রিয় থাকেন। আইসিসি'রও কড়া নির্দেশ আছে এই নিয়ে। সেই নিষেধ উপেক্ষা করলেন শাহিদ-সিকান্দাররা। যা শাস্তিযোগ্য অপরাধ। কারণ তাহলে তাঁদের উপরও গড়াপেটার অভিযোগ উঠতে পারে।