দিনের পর দিন যৌনতায় ‘না’, কী শারীরিক সমস্যা হতে পারে?
ঠিক কোন কোন কারণে যৌনতায় অনিচ্ছায় দেখা দিতে পারে?
হাজারও কাজের ব্যস্ততা। অফিস, বাড়ি সামাল দিতে নাজেহাল পরিস্থিতি। তার ফলে নিজেদের জন্য সময় ক্রমশ কমছে। তার উপর আবার স্মার্টফোনের নেশা। অধিকাংশ দম্পতিরই যৌনতায় ভাটার টান। আবার সাম্প্রতিক সমীক্ষা বলছে, তরুণ যুগলেরা আর এখন যৌনতা নিয়ে নাকি বেশি ভাবেন না। একসঙ্গে কিছুটা সময় কাটানোই তাঁদের অনেক বেশি প্রিয়। তার ফলে যৌনতায় ভাটার টান।