যৌনতা-হিংসায় ভরা ‘টক্সিক’-এর জন্য অবিশ্বাস্য পারিশ্রমিক হাঁকালেন যশ, নয়নতারাকেও টেক্কা কিয়ারার
যশ যা পারিশ্রমিক হাঁকালেন, তাতে মুম্বইয়ে গোটা দশেক বিলাসবহুল ফ্ল্যাট হয়ে যাওয়ার কথা! মেগাবাজেট ছবির জন্য বাকিরা কে কত নিলেন?
অন্ধকার জগৎ, গ্যাংস্টার গাথা সিনেদুনিয়ার পর্দায় নতুন নয়, তবুও শুক্রবার প্রায় দু' মিনিটের ঝলকে যে খেলা দেখালেন 'কেজিএফ' স্টার যশ, তাতে স্বল্প সময়েই নেটভুবনময় জোর 'টক্সিক' চর্চা। গত চব্বিশ ঘণ্টায় ৭৭ লক্ষ ৪০ হাজার ভিউয়ের পাশাপাশি আড়াই মিলিয়ন লাইক কুড়িয়েছে দক্ষিণী সিনেমার এই 'লার্জার দ্যন লাইফ' ঝলক। তবে ছবির বিষয়বস্তু নিয়ে যত না চর্চা, তার থেকেও বেশি কৌতূহল তারকাখচিত 'টক্সিক' সিনেমার কাস্টিংদের পারিশ্রমিক নিয়ে।
খবর, যশের পাশাপাশি বাকিরাও কারি কারি টাকা হাঁকিয়েছেন 'টক্সিক' সিনেমায় অভিনয়ের জন্য। প্রথমেই আসা যাক অভিনেত্রীদের কথায়। বলিউড মাধ্যম সূত্রে খবর, রামচরণ অভিনীত 'গেম চেঞ্জার' সিনেমার জন্য ৫-৭ কোটি টাকা নিয়েছিলেন কিয়ারা আডবানি। কিন্তু এবার যশের 'টক্সিক'-এর ক্ষেত্রে সেটা ১১৪ শতাংশ বাড়িয়ে পারিশ্রমিক হাঁকিয়েছেন বলিউড নায়িকা। খবর, দক্ষিণী নায়িকাদের টেক্কা দিয়ে ১৫ কোটি টাকা নিচ্ছেন কিয়ারা।
আরও পড়ুন:
আরও পড়ুন:
বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি মারফৎ খবর, মারাকাটারি অ্যাকশন, যৌনতায় ভরপুর এই সিনেমার জন্য যশ ৫০ কোটি টাকা পারিশ্রমিক হাঁকিয়েছেন। পাশাপাশি প্রযোজক হিসেবে তিনি নাকি 'টক্সিক'-এর লভ্যাংশও পকেটে পুরবেন! যদিও এই তত্ত্ব নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে জানা গেল লভ্যাংশ হিসেবে দেড়শো কোটি টাকা যশের ঘরে ঢুকতে চলেছে।