Advertisement
Advertisement
West Bengal Assembly Election

দুয়ারে ৩ হাজার! পয়লা বৈশাখে বাড়ি বাড়ি মহিলাদের ফর্ম বিলি বিজেপির, কমিশনে তৃণমূল

দুর্গাপুরে বিজেপি মহিলা মোর্চার 'অতি তৎপরতায়' নববর্ষের সকালেই বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের নাম, ঠিকানা, ফোন নম্বর সহ ফর্ম ফিলাপ শুরু হয়ে গেল। আদর্শ আচরণবিধি থাকাকালীন প্রলোভন দেখানোর অভিযোগ তৃণমূলের। বিজেপির বিরুদ্ধে কমিশনে যাওয়ার হুঁশিয়ারি শাসকশিবিরের।

Advertisement
সুদীপ বন্দ্যোপাধ্যায়
সুদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ১৪:২৫

link
সুদীপ বন্দ্যোপাধ্যায়
সুদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ১৪:২৫

options
link
দুয়ারে ৩ হাজার! পয়লা বৈশাখে বাড়ি বাড়ি মহিলাদের ফর্ম বিলি বিজেপির, কমিশনে তৃণমূল zoom
নববর্ষের সকালে দুর্গাপুরে বাড়ি বাড়ি ফর্ম ফিলাপ বিজেপির।

ভাতা আসবে ভোটের (West Bengal Assembly Election) পরে। তার আগে ফর্ম পৌঁছে গেল বাড়ি বাড়ি! দুর্গাপুরে বিজেপি মহিলা মোর্চার ‘অতি তৎপরতায়’ নববর্ষের সকালেই বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের নাম, ঠিকানা, ফোন নম্বর সহ ফর্ম ফিলাপ শুরু হয়ে গেল। আদর্শ আচরণবিধি থাকাকালীন প্রলোভন দেখানোর অভিযোগ তৃণমূলের। বিজেপির বিরুদ্ধে কমিশনে যাওয়ার হুঁশিয়ারি শাসকশিবিরের।

নাম-ঠিকানা-ফোন নম্বর লেখার জায়গা। তার উপরে জ্বলজ্বল করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। ফর্মে লেখা ৩০০০ হাজার টাকার মাতৃশক্তি ভরসা কার্ড। নববর্ষের সকালে সেই ফর্মই পৌঁছে গেল দুর্গাপুরের বাড়ি বাড়ি। স্থানীয় মন্দিরে পুজো দিয়ে শাঁখ-উলু বাজিয়ে প্ল্যাকার্ড হাতে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে নিজেরাই ফর্ম ফিলাপ করে দিলেন। যা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তৃণমূলের অভিযোগ, ভোটের মুখে বাড়ি বাড়ি গিয়ে প্রলোভন দেখাচ্ছে বিজেপি। তৃণমূলের দাবি, আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপির মহিলা মোর্চা। গেরুয়াশিবিরের বিরুদ্ধে কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক প্রদীপ মজুমদারের। পালটা বিজেপি মহিলা মোর্চার দাবি, “তৃণমূলের পুরো দলটাই পাগল হয়ে গেছে। প্রদীপ মজুমদার থেকে দিদি পর্যন্ত সবাই বুঝে গেছে ৫০০ টাকা দিয়ে মানুষের মন ভোলানো যাবে না।” কমিশনের যাওয়ার প্রসঙ্গে বিজেপি বলে, “ভারতীয় জনতা পার্টি নিয়ম ভেঙে কোনও কাজ করে না।”

ভোটের মুখে বাংলায় ঝড় তুলতে গেরুয়াশিবিরের নতুন অস্ত্র ‘অন্নপূর্ণা ভাণ্ডার’। বাংলায় সরকার গঠন করলে মহিলাদের ৩ হাজার টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি বিজেপির ইস্তেহারে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ উঠেছে, লক্ষ্মীর ভান্ডারের আদলেই প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে বাংলার মহিলা ভোটারদের মন পেতে চাইছে বিজেপি। তবে খাতায় কলমে প্রতিশ্রুতি থাকলেও টাকা কবে আসবে, বা আদৌ আসবে কিনা তার উত্তর মিলবে ৪ মে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ভোট আবহে মহিলাদের ভরসা জোগাতে বিজেপি মহিলা মোর্চার বাড়তি তৎপরতা ঘিরে সরগরম দুর্গাপুরের রাজনীতি। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.