ভোররাতে ট্রাইব্যুনালে নিষ্পত্তি ভোটারদের তালিকা প্রকাশ করল কমিশন। বুথভিত্তিক তালিকা প্রকাশ করেছে কমিশন। তবে কত জনের নাম তালিকায় যুক্ত হয়েছে, কত জনের নাম বাদ গিয়েছে। তা এখনও জানা যায়নি। আজ, বুধবার সন্ধ্যা নাগাদ পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যেতে পারে বলে কমিশন সূত্রের খবর।
এই বিষয়ে আরও খবর
বুধবার ভোররাতে তালিকা প্রকাশ করে কমিশন। ট্রাইব্যুনালে নিষ্পত্তির পর নাম ওঠা ও বাদ যাওয়ার মোট দু’টি তালিকা প্রকাশ করেছে কমিশন। ওয়েবসাইটে গিয়ে যুক্ত অথবা বাদ যাওয়ার তালিকার একটি বেছে নিয়ে বিধানসভা ও বুথ নম্বর সিলেক্ট করে তালিকা ডাউনলোড হচ্ছে। তবে যে সব বুথের কোনও নিষ্পত্তি হয়নি, স্বাভাবিকভাবেই সেখানে কোনও নাম নেই। এছাড়াও বিচারাধীন তালিকা থেকে বাদ যাওয়া ভোটাররা কমিশনের ওয়েবসাইটে গিয়ে নিজেদের এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বর দিয়ে নাম উঠেছে কি না, জানতে পারছেন। এই তালিকায় নাম ওঠা ভোটাররা আগামিকাল বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন।
উল্লেখ্য, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী, বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ভোটের ২ দিন আগে পর্যন্ত ট্রাইব্যুনালে যাঁদের নাম যোগ্য বলে বিবেচিত হবে, তাঁরা এই নির্বাচনে ভোট (WB Assembly Election 2026) দিতে পারবেন। সেই মতো প্রথম দফার ১৫২টি বিধানসভার নির্বাচনের আগে ২১ তারিখ তালিকা প্রকাশের কথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মোতাবেক ভোররাতে তালিকা প্রকাশ করে কমিশন। এবার এই যুক্ত ভোটারদের নিয়ে নতুন পূর্নাঙ্গ তালিকা প্রকাশ করবে কমিশন। সেই তালিকা অনুযায়ী হবে প্রথম দফার ১৫২টি বিধানসভার নির্বাচন। এরপর ২৯ এপ্রিল ১৪২টি আসনে দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে ২৭ তারিখ ফের ‘যোগ্য’ ভোটারদের তালিকা প্রকাশ করবে কমিশন। সেই তালিকা অনুযায়ী হবে দ্বিতীয় দফার ভোট।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
দলে ভাঙনের মধ্যেই সোনিয়া সাক্ষাতে মমতা, কী কথা হল?
-
রাজ্য মন্ত্রিসভার দপ্তর বণ্টন মুখ্যমন্ত্রীর, কে কোন বিভাগের মন্ত্রী হচ্ছেন?
-
অন্ধকারে আলোর রেখা! প্রীতি ম্যাচ ৩৬ ধাপ উপরে থাকা তাজিকিস্তানের বিরুদ্ধে ড্র ভারতের
-
সুজিত বসুর পর উজ্জ্বল বিশ্বাস, গ্রেপ্তার আরও এক প্রাক্তন মন্ত্রী, এবার ত্রাণচুরির অভিযোগ
-
রাজস্থানে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে মৃত অন্তত ৭
নিবেদিত






