Advertisement
Advertisement
PM Modi at Panihati

পানিহাটিতে মোদির মুখে অন্তত ১০বার দমদম! দ্বিতীয় দফা ভোটে মধ্যবিত্ত মনজয়ে ‘কৌশলী’ নমো

শুক্রবার পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথের সমর্থনে অমরাবতীর মাঠে জনসভা করেন প্রধানমন্ত্রী।

Advertisement
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৬, ১৫:২৯

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৬, ১৫:২৯

options
link
পানিহাটিতে মোদির মুখে অন্তত ১০বার দমদম! দ্বিতীয় দফা ভোটে মধ্যবিত্ত মনজয়ে ‘কৌশলী’ নমো zoom

প্রথম দফা শেষে ৯২ শতাংশের বেশি ভোটদানের হারে তৃপ্তির হাসি সব কটি রাজনৈতিক দলের নেতানেত্রীদের মুখে। সকলেরই দাবি, এত বেশি ভোট (West Bengal Assembly Election) তাঁদের ঝুলি ভরিয়েছে। দ্বিতীয় দফা ভোটেও এমনই স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশ নেবেন বলে আশা। তার আগে দাঁড়িয়ে প্রচার কৌশল বদলে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শুক্রবার পানিহাটিতে, অভয়ার মা তথা বিজেপি প্রার্থী রত্না দেবনাথের সমর্থনে তাঁর জনসভায় সেই বদলের সুর ধরা পড়ল। মেরুকরণ বা অনুপ্রবেশ ইস্যু নয়, এখানে ভোটপ্রচার করতে এসে মোদি বারবার টার্গেট করলেন শহরঘেঁষা মফস্সলের মধ্যবিত্ত শ্রেণিকে। অন্তত ১০ বার শোনা গেল দমদমের নাম। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের উন্নতি থেকে শুরু করে নাগরিক পরিষেবা উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন মোদি।

মধ্যবিত্তের প্রতি দরদী মনোভাব নিয়ে প্রধানমন্ত্রী বললেন, “কংগ্রেস সরকারের আমলে এক জিবি ডেটা ৩০০ টাকায় পাওয়া যেত। এখন সেটা ১০ টাকায় পাওয়া যায়। তাই আজ প্রত্যেক মধ্যবিত্তের মাসে ৪-৫ হাজার টাকা বেঁচে যায়।” এক্ষেত্রেও তৃণমূলকে একহাত নিয়ে মোদির বক্তব্য, “কলকাতা-সহ রাজ্যের সব শহরকে বরবাদ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিগত ১৫ বছরের শাসনে রাজ্যের উদ্যোগ, উন্নয়ন, শিল্প সবকিছুই শেষ করে দিয়েছে তৃণমূল।”

পানিহাটির মতো কেন্দ্রে ইস্যু সম্পূর্ণ ভিন্ন। এখানে ঘরের মেয়ে অভয়ার মর্মান্তিক পরিণতি পরিবর্তিত হয়েছে নির্বাচনী ইস্যুতে। তাই পানিহাটিতে প্রচার করতে এসে মোদিও তাতে শান দেবেন, তা প্রত্যাশিত ছিল। এনিয়ে বেশ খানিকটা বললেন প্রধানমন্ত্রী। তৃণমূলকে তোপ দেগে তাঁর বক্তব্য, “একজন মা নিজের মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন। তৃণমূলের জঙ্গলরাজ তাঁকে কেড়ে নিয়েছে। আর বলা হয়, ধর্ষণ থেকে বাঁচতে, সুরক্ষিত থাকতে চাইলে সন্ধের পর না বেরতে! এটাই তৃণমূল বলে। বিজেপিকে আশীর্বাদস্বরূপ আপনারা ভোটে (West Bengal Assembly Election) জেতান, সব ফাইল খুলব, বিচার হবে।” এভাবেই নারী সুরক্ষায় জোর দিলেন বারংবার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তারপরই অবশ্য মফস্সলের মধ্যবিত্তের মনজয়ে সচেষ্ট হলেন তিনি। বললেন করকাঠামোর কথা, মহিলাদের ক্ষমতায়নের কথা, বললেন মূল শহরের সঙ্গে শহরেরই প্রান্তিক এলাকাগুলোর যোগাযোগের কথা। আর তাকে ঘিরেই উন্নয়নের কথা বললেন মোদি। মধ্যবিত্তের প্রতি দরদী মনোভাব নিয়ে প্রধানমন্ত্রী বললেন, “কংগ্রেস সরকারের আমলে এক জিবি ডেটা ৩০০ টাকায় পাওয়া যেত। এখন সেটা ১০ টাকায় পাওয়া যায়। তাই আজ প্রত্যেক মধ্যবিত্তের মাসে ৪-৫ হাজার টাকা বেঁচে যায়।” এক্ষেত্রেও তৃণমূলকে একহাত নিয়ে মোদির বক্তব্য, “কলকাতা-সহ রাজ্যের সব শহরকে বরবাদ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিগত ১৫ বছরের শাসনে রাজ্যের উদ্যোগ, উন্নয়ন, শিল্প সবকিছুই শেষ করে দিয়েছে তৃণমূল।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.