Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬

১০৪ বছর বয়সেও নিয়মিত জিমে গিয়ে নজির বৃদ্ধের

প্রবীণদের মধ্যে জিমে যাওয়ার ক্ষেত্রে তিনি যে নজিরও গড়েছেন, তা বলাই যায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৮, ২০১৬, ২১:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৮, ২০১৬, ২১:২৮

options
link
১০৪ বছর বয়সেও নিয়মিত জিমে গিয়ে নজির বৃদ্ধের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ে যখন প্রথমবার জিমে নিয়ে গিয়েছিল, তখন রীতিমতো বেকায়দায় পড়েছিলেন তিনি। স্টেশনারি বাইকের প্যাডল নড়াতে পর্যন্ত পারেননি। কিন্তু ইচ্ছেশক্তি থাকলে কী না হয়! তাই করে দেখালেন ১০৪ বছরের প্রবীণতম মানুষটি। এই বয়সেও নিয়মিত জিমে গিয়ে নজির গড়েছেন তিনি।

রে শাভেজ পার্ল হারবারের বাসিন্দা। একসময় প্রায় অথর্ব হয়ে পড়েছিলেন। হাঁটতে বেরিয়ে পা-ও ভেঙেছিলেন। বেশ কিছুদিন চিকিৎসার পর একটু সুস্থ হয়ে ওঠেন। সেই সময় তাঁর মেয়ে এক জিম ইনস্ট্রাকটরের খোঁজ পান। যিনি নাকি একশো বছরের এক মানুষকে জিমমুখী করেছিলেন। তখন শাভেজের বয়স ১০২ বছর। সেই সময়ই জিমে যান তিনি। প্রথমবার বেশ অসুবিধায় পড়েছিলেন। ধীরে ধীরে ব্যাপারটা সয়ে যায়। শুধু সয়েই গেল না, জিমে যেন নেশা ধরে গেল তাঁর। এখন  জিমে যাওয়া বাঁধা তাঁর। এবং এই ব্যাপারে তরুণ প্রজন্মের কাছে তিনি প্রায় ইনস্পিরেশন। আগে যিনি কথা বলতেন না প্রায়, এখন নিয়মিত এ ব্যাপারে সকলকে উৎসাহ দেন। প্রবীণদের মধ্যে জিমে যাওয়ার ক্ষেত্রে তিনি যে নজিরও গড়েছেন, তা বলাই যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.