সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ‘দলবদলু’ বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি। তিনটি বোমা ছোড়া হয় বলেই খবর। কে বা কারা বোমা ছুড়ল, তা স্পষ্ট নয়। তবে ওই বিজেপি নেতার দাবি, দলবদলের ফলে তাঁর উপর এই হামলা। বোমাবাজির ঘটনায় তৃণমূলের যোগসাজশ রয়েছে বলেই অভিযোগ তাঁর। পুলিশকে অভিযোগ জানানো হয়েছে। তবে এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
দুর্গাপুরের ইস্পাত নগরীর এ জোনের কণিষ্ক সাউথ রোডের বাসিন্দা অভিষেক রায়। জেলা তৃণমূলের নমশুদ্র উদ্বাস্তু সেলের জেলা সভাপতি ছিলেন তিনি। প্রায় মাসছয়েক এই পদেই ছিলেন অভিষেক। দিনদুয়েক আগেই তিনি দল বদলান। তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপি। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন। রবিবার রাত ১২টা নাগাদ বাড়ি ফিরছিলেন। অভিষেকের দাবি, কেউ যেন তাঁকে পিছু করছে বলেই মনে হয়। কিছু বুঝে ওঠার আগেই বোমাবাজি করা হয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আর সেই সুযোগে ওই দুষ্কৃতীরা এলাকা ছাড়ে। এর পর কার্যত দৌড়ে বাড়িতে গিয়ে ঢোকেন তিনি। তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা বান্টি সিং, দেবরাজ চক্রবর্তী, রাজা সেনের মদত রয়েছে। তাঁদের নির্দেশেই বোমাবাজি হয়েছে বলেই অভিযোগ।
[আরও পড়ুন: বঙ্গে মুখ্যমন্ত্রীর মুখ কি শুভেন্দু? সোজাসাপ্টা জবাব দিলীপ ঘোষের]
স্ত্রী, ছেলে এবং বৃদ্ধ বাবাকে নিয়ে সংসার অভিষেকের। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকার লোকজন। ভোটের মুখে ইচ্ছাকৃতভাবে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলেই দাবি স্থানীয় বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের। তিনি বলেন, “ভোটে হার নিশ্চিত বুঝে জল বন্ধ করে দেব, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব বলে হুমকি দিচ্ছে। আতঙ্কে যাতে কেউ ভোট দিতে না যায়, তাই করছে। গত নির্বাচনে দুর্গাপুরে ভোট লুট করেছিল তৃণমূল। তার প্রতিবাদ হবে ব্যালট বক্সে। লাভ কিছু হবে না। মানুষ মোদিজীকেই ভোট দেবেন।” যদিও বোমাবাজির অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি তৃণমূল।
[আরও পড়ুন: ‘আমার মতো এত কাজ কেউ করেনি’, মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরই মুখ খুললেন সুজাপুরের বিধায়ক]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!