নতুন মরশুম। পুরনো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পেশাদার ফুটবলের ২৫তম মরশুমটি শুরু করলেন গোল করেই। বিশ্ব ফুটবলে একমাত্র ফুটবলার হিসেবে এই নজির গড়লেন পর্তুগিজ কিংবদন্তি। বিয়ের ১২ দিনের মাথায় আল নাসরকে বড় ব্যবধানে জেতালেন। তবে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি বড়সড় ধাক্কা খেলেন। গোল করেও ইন্টার মায়ামিকে জেতাতে পারেননি। এবার মাঠে মারামারির জেরে শাস্তিও পেলেন আর্জেন্তিনীয় ফুটবল মহাতারকা।
সৌদি প্রো লিগে গতবারের চ্যাম্পিয়ন আল নাসর। এবারও দু’ম্যাচে দুই জয় দিয়ে অভিযান শুরু করেছে। নতুন মরশুমে আল নাসরের প্রথম দুই ম্যাচে খেলেননি রোনাল্ডো। ছুটি নিয়ে পর্তুগালে জর্জিনা রড্রিগেজের সঙ্গে বিয়ে সেরে নিয়েছেন। আল রিয়াদের বিরুদ্ধে প্রথম একাদশে রোনাল্ডো ছিলেন না। পরে বদলি হয়ে নামেন। ততক্ষণে আল নাসর ৩-০ গোলে এগিয়ে ছিল। ৮৩ মিনিটে চতুর্থ গোলটি করেন সিআর৭। বাঁদিক থেকে বাড়ানো বল ধরে বক্সের মধ্যে চকিতে শরীর ঘুরিয়ে শট মারেন। বিপক্ষ গোলকিপার কিছু বোঝার আগেই বল জালে জড়িয়ে যায়।
আরও পড়ুন:
এই গোলের সাহায্যে রোনাল্ডোর পেশাদার কেরিয়ারের গোলসংখ্যা দাঁড়াল ৯৭৭। অর্থাৎ ১০০০ গোলের মাইলফলক ছুঁতে প্রয়োজন আর মাত্র ২৩ গোল। এদিন ভেঙে দিয়েছেন জলাটান ইব্রাহিমোভিচের রেকর্ড। যিনি এর আগে টানা ২৪টা মরশুমে গোল করেছিলেন। ৪১ বছর বয়সে বিশ্বরেকর্ড গড়লেন রোনাল্ডো।
كريستيانو رونالدو.. وقصة أهدافه هذا الموسم تبدأ من هنا 🐐#الرياض_النصر | #دوري_روشن_السعودي pic.twitter.com/jnOASIDmI7
— رياضة ثمانية (@thmanyahsports) August 21, 2026
তবে বিশ্বকাপ ফাইনালের পর থেকে সময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। কিছুদিন আগে বাবাকে হারিয়েছেন। মাঠে নেমে গোল পেলেও দল জিতছে না। এর মধ্যে অন্য বিতর্কে জড়ালেন মেসি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ২-২ গোলে ম্যাচ ড্র হয়। সেই ম্যাচে বিপক্ষ দলের কুইন সুলিভানের সঙ্গে কথা-কাটাকাটির সময় তাঁর ঘাড়ের পেছনে হাত দেওয়ার ঘটনায় মেসিকে জরিমানা করেছে মেজর লিগ সকার। অনেকের মতে, তাঁকে চড় মারেন মেসি। যদিও এমএলএস থেকে জানানো হয়েছে, প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়ায় নিয়ম ভেঙেছেন ইন্টার মায়ামি তারকা। যদিও জরিমানার পরিমাণ প্রকাশ করেনি লিগ কর্তৃপক্ষ।
Lionel Messi slapping 22-year-old USMNT and Philadelphia Union forward Quinn Sullivan in the back of the head 😮 pic.twitter.com/E87sMnhvng
— USMNT Only (@usmntonly) August 20, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাষ্ট্রবাদের রাখিবন্ধন, খোল বাজিয়ে মমতার বাড়ি সামনে কীর্তন মুখ্যমন্ত্রী শুভেন্দুর!
-
‘আমার কুকুরটা কুকুর আর অন্যেরটা টমি’, কৃতীর পোশাক বিতর্কে কঙ্গনাকে চরম কটাক্ষ কুনিকার
-
মণ্ডপের আশেপাশে চলবে না আমিষ! বাংলার পুজোর আয়োজকদের বার্তা বিশ্ব হিন্দু পরিষদের
-
ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড কাণ্ডে হাই কোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি, কী বলল আদালত?
-
‘আবর্জনা সাফ করার শপথ নিতে হবে’, রাখিবন্ধনে ‘যাদবপুরের দেশ বিরোধী’দের তোপ মুখ্যমন্ত্রীর