Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Biman Basu

বসেছে পেসমেকার, এখন কেমন আছেন বর্ষীয়ান বামনেতা বিমান বসু?

শুক্রবার দিল্লি যাওয়ার পথে বিমানে অসুস্থ বোধ করেন বিমান বসু। এরপর তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।

বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ১৩:১৮

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ১৩:১৮

options
link
বসেছে পেসমেকার, এখন কেমন আছেন বর্ষীয়ান বামনেতা বিমান বসু? zoom
অসুস্থ হয়ে দিল্লির এইমসে ভর্তি বিমান বসু, ফাইল ছবি
Advertisement

অসুস্থ বর্ষীয়ান নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এই মুহূর্তে দিল্লি এইমসে ভর্তি তিনি। শনিবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, বিমান বসুর পেসমেকার বসেছে। তবে আপাতত সুস্থ রয়েছেন তিনি। দু-একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাঁকে। 

বয়স ৮৭ বছর হলেও বিমানবাবু অত্যন্ত ‘ফিট’। পরিমিত আহার আর শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন তাঁর সুস্থতারল চাবিকাঠি। তাই আগে রুটিন চেকআপে কোথাও কোনও অস্বাভাবিকত্ব পাননি চিকিৎসক। তাঁকে পরামর্শ দেওয়া হয়েছিল, আবার দিল্লি গেলে যেন একবার পরীক্ষা করিয়ে নেন। শুক্রবার তাই বিমানবাবু অসুস্থ হওয়ায় তাঁকে এইমসেই ভর্তি করানো হয়।  

দলের একটি কাজে শুক্রবারই কলকাতা থেকে বিমানে দিল্লি রওনা দিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান তথা বর্ষীয়ান সিপিএম নেতা। বিমানে থাকা অবস্থায় তিনি সামান্য অসুস্থ বোধ করেন। দিল্লি বিমানবন্দরে অবতরণের সোজা পার্টি অফিস, একে গোপালন ভবনে গিয়ে চিকিৎসককে দেখান। চিকিৎসক পরীক্ষা করে জানান, তাঁর শরীরে অক্সিজেনের অভাব ঘটেছে। অবিলম্বে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপরই পার্টি অফিসের দলীয় সদস্যরা বিমান বসুকে নিয়ে যান দিল্লির এইমসে। সেখানেও পরীক্ষা করে চিকিৎসকরা জানান, অক্সিজেন দিতে হবে। তৎক্ষণাৎ অশীতিপর সিপিএম নেতাকে ভর্তি করিয়ে অক্সিজেন সিলিন্ডার চালানো হয়। মহম্মদ সেলিম জানিয়েছেন, বিমান বসুর একটি ছোট্ট অপারেশন হয়েছে। পেসমকার বসানো হয়েছে।  

Advertisement

উল্লেখ্য, বয়স ৮৭ বছর হলেও বিমানবাবু অত্যন্ত ‘ফিট’। পরিমিত আহার আর শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন তাঁর সুস্থতারল চাবিকাঠি। তাই আগে রুটিন চেকআপে কোথাও কোনও অস্বাভাবিকত্ব পাননি চিকিৎসক। তাঁকে পরামর্শ দেওয়া হয়েছিল, আবার দিল্লি গেলে যেন একবার পরীক্ষা করিয়ে নেন। শুক্রবার তাই বিমানবাবু অসুস্থ হওয়ায় তাঁকে এইমসেই ভর্তি করানো হয়। পার্টির অন্দরের খবর, রুটিন চেকআপ করতে বিমান বসু এইমসে যেতেনই। কিন্তু তাঁর আগেই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.